home top banner

News

ভৈরব থেকে অ্যাসিড কেনা হয়, কারখানার মালিক গ্রেপ্তার
04 February,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   72

রাজধানীতে ইডেন কলেজের এক ছাত্রীর গায়ে ছুড়ে মারা অ্যাসিড কিশোরগঞ্জের ভৈরবের একটি ব্যাটারি তৈরির কারখানা থেকে কেনা হয়েছিল। গতকাল রোববার ওই কারখানার মালিককে গ্রেপ্তার করা হয়েছে। গতকালই তাঁকে ঢাকায় নেওয়া হয়।

ভৈরব বাজারের ওই প্রতিষ্ঠানটির নাম রাশেদ সাউন্ড সিস্টেম। এর মালিক রাশেদ। তাঁর বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামে। ঘটনার এক সপ্তাহ আগে মনির উদ্দিন ১০০ টাকায় তাঁর কারখানা থেকে অ্যাসিড কেনেন।
বিয়েতে রাজি না হওয়ায় ১৫ জানুয়ারি ঢাকার চানখাঁরপুলের কাজি অফিসের সামনে মনির ওই ছাত্রীর গায়ে অ্যাসিড ছুড়ে মারেন এবং ছুরিকাঘাত করেন। এতে তাঁর মুখসহ শরীরের অধিকাংশ স্থান ক্ষতিগ্রস্ত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাঁর চিকিৎসা চলছে।
গোয়েন্দা পুলিশ জানায়, মামলার অগ্রগতির স্বার্থে অ্যাসিড কেনার উৎস জানা জরুরি ছিল। গত ২৪ জানুয়ারি রাঙামাটি জেলার বরকল উপজেলার কুরকুটিছড়া এলাকা থেকে অ্যাসিড নিক্ষেপকারী মনিরকে গ্রেপ্তার করা হয়।
মনিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। মেয়েটি ইডেন কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষে পড়ছে। গত ২৫ জানুয়ারি আদালতের মাধ্যমে পুলিশ মনিরকে নয় দিনের রিমান্ডে নেয়। রিমান্ডে তিনি অ্যাসিড কেনার বিষয়টি জানান। পরে গতকাল তাঁকে নিয়ে অভিযান চালানো হয়।
রাশেদ গোয়েন্দা পুলিশকে জানান, তিনি ব্যবসার স্বার্থে অ্যাসিড কিনে থাকেন। তিনি বলেন, মনির তাঁর পরিচিত নন। আগে কখনো দেখেননি। তাঁর কাছে অ্যাসিড বিক্রি করেছেন কি না মনে পড়ছে না।
ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের পরিদর্শক তপন চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, মনিরের স্বীকারোক্তি অনুযায়ী রাশেদকে আটক করা হয়েছে।

 

content aggregation:healthPrior21

source:prothom-alo

http://www.prothom-alo.com/detail/date/2013-02-04/news/326470

Please Login to comment and favorite this News
Next Health News: চিন্তাশক্তি বাড়ায় চুইংগাম!
Previous Health News: New antibiotics are a matter of life or death

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')