home top banner

News

ভবিষ্যতের চিন্তায় আহত শ্রমিকেরা
29 April,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   135

 দিনাজপুরের ভাদুরিয়া গ্রামের শাপলা বেগমের (২০) জায়গা হয়েছে জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) দোতলায়। রানা প্লাজার ঘটনায় তাঁর বাঁ হাত থেঁতলে যায়। প্রাণ বাঁচাতে চিকিৎসকেরা পুরো হাত কেটে ফেলেছেন। কত দিন হাসপাতালে থাকতে হবে, শাপলা জানেন না। চিকিৎসকেরাও তা বলতে পারছেন না।

গতকাল রোববার নিটোরের পরিচালক খন্দকার আবদুল আওয়াল প্রথম আলোকে বলেন, আহত ব্যক্তিদের ৫৫ জন এ প্রতিষ্ঠানে ভর্তি আছেন। প্রাণ বাঁচাতে দুজনের হাত এবং চারজনের পা কাটতে হয়েছে। বাকিদের অধিকাংশই জটিল (ক্রিটিক্যাল) রোগী। কত দিনে তাঁদের চিকিৎসা শেষ হবে, তা নিশ্চিত বলতে আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে। তবে হাসপাতালে যাঁরা আছেন, তাঁদের জীবনের ঝুঁকি কম।
আপাতত প্রাণের ঝুঁকি না থাকলেও শাপলার জীবিকার ঝুঁকি আজীবনের জন্য নিশ্চিত হয়ে গেছে। এক ছেলে নিয়ে অজানা ভবিষ্যৎ এখনই তাঁকে চেপে ধরেছে। হাসপাতাল তাঁকে ছাড়তে হবে। ‘তখন কী করবেন’—এমন প্রশ্নের উত্তরে কেটে ফেলা হাতের দিকে তাকিয়ে শাপলা বলেন, ‘কীভাবে কাজ করব!’
শাপলার মতো পরিস্থিতি ময়মনসিংহের রামপুরের রোজিনার (২৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২০৬ নম্বর ওয়ার্ডে ডান হাতে মাথা রেখে বসে ছিলেন রোজিনা। রানা প্লাজার তিনতলার একটি পোশাক কারখানায় অপারেটরের কাজ করতেন। মাসে বেতন ছিল পাঁচ হাজার টাকা। ইচ্ছা ছিল স্বামী আর নিজের উপার্জনের টাকা দিয়ে গ্রামে জমি কিনবেন। ভবনধসের দুদিন পর তাঁকে উদ্ধার করা হয়। জীবন বাঁচাতে তাঁরও বাঁ হাত কাটা হয়েছে। বললেন, ‘কপালে নেই বলে এ জীবনে আর বাড়িঘর হবে না।’ ‘চলবেন কীভাবে?’ উত্তরে বললেন, ‘আল্লাহ যেভাবে চালায়।’
ঢাকা মেডিকেলের এ ওয়ার্ডে সাভারের ঘটনায় আহত পোশাকশ্রমিক আছেন আরও ১৫ জন। রাজবাড়ী জেলার গঙ্গাপ্রসাদপুরের ঝরনা বেগম (২০) তাঁদের একজন। তাঁর শরীরের বিভিন্ন অংশ থেঁতলে গেছে, বিশেষ করে ডান পা, তাতে অনুভূতি নেই। কোমর নাড়াতে পারেন না, প্রস্রাব বন্ধ। চিকিৎসকেরা বলছেন: ‘ক্রাশ সিনড্রম’। তিনতলার পোশাক কারখানায় হেলপারের কাজ করতেন। ছোট বোন আন্নাকে নিয়ে থাকতেন সাভারের সবুজবাগ এলাকার একটি মেসে। একই কারখানায় আন্না (কারখানায় নাম ছিল ময়না) অপারেটরের কাজ করতেন। পাঁচ দিনেও আন্নার খবর মেলেনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিটোর ও ঢাকা মেডিকেলে আহত ব্যক্তিদের দেখতে গিয়েছিলেন। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকও গিয়েছিলেন। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আহত প্রত্যেককে একটি শাড়ি বা লুঙ্গি এবং ১০ হাজার করে টাকা দেওয়া হয়।
ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়েছে, গতকাল সন্ধ্যা পর্যন্ত এক হাজার ৫৮০ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এ সময় ২০টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হন ৯৪৭ জন। গতকাল পর্যন্ত ভর্তি ছিলেন ৪৯৩ জন।
দুপুরে ঢাকা মেডিকেলে ব্রিফিংয়ে ভর্তি রোগীদের জটিলতা, চিকিৎসার মেয়াদ ও ব্যয় সম্পর্কে রুহুল হক সাংবাদিকদের বলেন, উদ্ধারকাজ শেষ হলে সব রোগীর শারীরিক ও মানসিক অবস্থা মূল্যায়ন করা হবে। তখনই চিকিৎসার মেয়াদ বলা সম্ভব হবে। তিনি বলেন, প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকসহ সব ধরনের ওষুধ সরকারি-বেসরকারি হাসপাতালে আছে। বেসরকারি হাসপাতালে সরকারি বিশেষজ্ঞদের পাঠানো হচ্ছে।
ঘটনার ভিড়ে অল্প কয়েক দিনের মধ্যে রানা প্লাজার হত্যাকাণ্ড নজরের বাইরে চলে যাবে, গণমাধ্যমও আগ্রহ হারিয়ে ফেলবে। দীর্ঘ মেয়াদে আহত ব্যক্তিরা কোথায় সহায়তা খুঁজবেন? এর উত্তরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যাঁদের যে চিকিৎসা যত দিন দরকার, তত দিন তা বিনা মূল্যে দেওয়া হবে। এ কাজের সমন্বয় করবে ন্যাশনাল হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও নিয়ন্ত্রণকক্ষ (হটলাইন: ০১৭৫৯-১১৪৪৮৮; ফোন: ০২-৮৮১৯৩৫৩; ই মেইল: controlroomdghs@yahoo.com; nhcmc.dghs@gmail.com)। হাসপাতাল ছেড়ে যাওয়ার পরও ভবিষ্যতে প্রয়োজনে তাঁরা এখানে যোগাযোগ করতে পারবেন।
 
 
 
source:http://www.prothom-alo.com/detail/date/2013-04-29/news/348585

Please Login to comment and favorite this News
Next Health News: ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় কোমল পানীয়
Previous Health News: ১০০ ঘণ্টা পরও অক্ষত সাদিক

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')