home top banner

News

ব্যায়াম ও উচ্চ রক্তচাপ
20 December,12
 Posted By:   Healthprior21
  Viewed#:   22

 

ব্যায়াম ও উচ্চ রক্তচাপ

 

মডেল: দয়িতা

মডেল: দয়িতা

পৃথিবীজুড়ে উচ্চ রক্তচাপ একটি বড় স্বাস্থ্যসমস্যা
যুক্তরাষ্ট্রে তিনজনে একজনের উচ্চ রক্তচাপ। আমাদের দেশেও চিকিৎসা পেশাভিত্তিক অনুমানে কম হবে না উচ্চ রক্তচাপের রোগীর হার। উচ্চ রক্তচাপ থাকলে বাড়ে হূদেরাগ ও স্ট্রোকের ঝুঁকি। ব্যায়াম, শরীরের ওজন ব্যবস্থাপনা এবং স্বাস্থ্যকর আহার হলো উচ্চ রক্তচাপ প্রতিরোধের উপায়। উচ্চ রক্তচাপের ওষুধ যাঁরা গ্রহণ করেন, তাঁরা ব্যায়াম করলে রক্তচাপ মোকাবিলা করতে পারবেন আরও কার্যকরভাবে। ফিটনেস প্রোগ্রাম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

ব্যায়ামে থাকুক মজা
যে শরীরচর্চা বা খেলা উপভোগ করা যায়, তেমন ব্যায়াম সপ্তাহে প্রায় প্রতিদিন করুন আধঘণ্টা। প্রতিদিনের গৃহস্থালি কাজ, বাগান করা, ঘরদোর-জানালা পরিষ্কার করা, বাড়ির চারপাশে, পাড়ায় হাঁটা, মুদির দোকানে হেঁটে যাওয়া, সাইকেল চালানো, মুদিবাজার থলেতে নিয়ে বাসায় হেঁটে আসা—হূৎস্বাস্থ্যকর ব্যায়ামও বটে।
এমনি আধঘণ্টা হাঁটাচলা, দ্রুত হাঁটা, সাইকেল চালানো আছেই। এ ছাড়া গাড়ি দূরে পার্ক করে হেঁটে আসা দোকানে, একটি স্টপ আগে বাস থেকে নেমে হেঁটে অফিস—এসবও আছে বাড়তি।

জিমে যেতেই হবে এমন নয়
অনেকে জিমে গিয়ে ব্যায়াম করতে স্বস্তি পান, তাঁরা তো যাবেনই। আর বাড়তি সুবিধাও আছে। প্রশিক্ষক শিখিয়ে দেবেন, শরীরে আঘাত বাঁচিয়ে কী করে ব্যায়ামের যন্ত্রপাতি ব্যবহার করা যায়। কোনো যন্ত্র ব্যবহারে সমস্যা হলে প্রশিক্ষক তো আছেনই। শরীর ও স্বাস্থ্য অনুযায়ী অনেক ব্যায়াম করাও যায় না।

শক্তিশালী করুন হূদ্যন্ত্রকে
সে জন্য রেজিস্ট্যান্স ব্যায়াম। ভারোত্তোলন, মুগুরভাঁজা, বারবেল, এবডোমিন্যাল ক্রাঞ্চ বা কার্ল আপ—এ ধরনের ব্যায়ামে পেশি সবল ও সুগঠিত হয়, মেদ কমে, উজ্জীবিত হয় বিপাক হার। ভারী ওজন যাঁর, তাঁর শরীর থেকে মাত্র ১০ পাউন্ড ওজন কমালেও উচ্চ রক্তচাপ প্রতিরোধে বেশ সহায়ক। তবে ওয়েট ট্রেনিং প্রোগ্রাম শুরু করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো।

সাঁতার কাটুন আনন্দে
উচ্চ রক্তচাপ কমাতে হার্ট পাম্পিং কন্ডিশনিং ব্যায়াম গুরুত্বপূর্ণ। যাঁরা রোদে-তাপে খুব একটা ব্যায়াম পারেন না, তাঁদের জন্য সাঁতার বেশ ভালো। আধঘণ্টা সাঁতার কাটলে শরীরে বহমান এড্রিনালিন হরমোন হ্রাস পায়, শিথিল হয় রক্তনালিগুলো। সাঁতার কাটলে নাড়িঘাতও কমে, কমে রক্তচাপও।

কতটুকু ব্যায়াম যথেষ্ট?
নিয়মিত ব্যায়াম, প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ। মাঝারি অ্যারোবিক ব্যায়াম যেমন, দ্রুত হাঁটা, দিনে আধঘণ্টা বেশ ভালো, ওষুধের চাহিদাও এতে কমে, যেটুকু গ্রহণ করা হয় এবং কার্যকারিতা বাড়ে। ব্যায়াম করলে উচ্চ রক্তচাপ কমে ৫ থেকে ১৫ পয়েন্ট। ব্যায়াম আরও বাড়ালে আরও কমে। তবে সাধ্যমতো ব্যায়াম অবশ্য, শরীরে চাপ দিয়ে নয়।

শুরু হোক ব্যায়াম
হয়তো অনেকের ব্যায়ামের অভ্যাস নেই। তাতে কী। ধীরে ধীরে শুরু করুন: আঘাত যাতে না লাগে, উপভোগ করা যায় এমন ব্যায়াম শুরুতে ১০ থেকে ১৫ মিনিট, যেমন পাড়ায় পায়ে চলা পথে হাঁটা বা ট্রেডমিল। ধীরে ধীরে বাড়ুক ব্যায়াম, জোরে হাঁটা, আধঘণ্টা প্রতিদিন। চলে আসুন রমনা পার্কে, ধানমন্ডি হ্রদের চারধারে, পথে বা ডিসি হিলের পায়ে চলা পথে। ব্যায়াম যেন হয় নিত্যদিনের চর্চা এবং তা যেন করেন নিরাপদে।

আঘাত এড়াতে প্রস্তুতিও চাই
যাঁরা নতুন, তাঁরা ধীরে ধীরে চলুন। প্রথমে মৃদু, এরপর মাঝারি ব্যায়াম, এভাবে। যেমন যোগব্যায়াম, হালকা চর্চা বাগানে, সাইকেল চালানো আরামে, হাঁটা, জলক্রীড়া, মাঝারি গতিতে সাঁতার, বাড়ানো যাবে ব্যায়ামের সময়ও: প্রতিদিন আধঘণ্টা। বজায় থাকবে স্বাভাবিক রক্তচাপ। বেশি থাকলেও কমবে।

ব্যায়াম যেন হয় সুবিধাজনক আয়েশে যেন করা যায়
কর্মব্যস্ত জীবনে ব্যায়াম যেন ঢুকে যায় ফাঁকে ফাঁকে। বাচ্চারা যখন খেলায়, কাজে লাগার আগে ও পরে, এমনকি দুপুরের আহার বিরতিতেও হতে পারে শরীরচর্চা। কোনো দিন ঘরের বাইরে ব্যায়াম না করতে পারলে ঘরেও স্থির বাইক বা ট্রেডমিলে সেরে নেওয়া যায় ব্যায়াম। বাচ্চা যখন ঘুমায় বা সন্ধ্যায় খবর দেখতে দেখতেও শরীরচর্চা সেরে নেওয়া যায়।
(পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস, বারডেম হাসপাতাল, সাম্মানিক অধ্যাপক , ইব্রাহিম মেডিকেল কলেজ, ঢাকা।)

AGGREGATOR: www.healthprior21.com

Source: http://www.prothom-alo.com/detail/date/2012-12-19/news/314289

Please Login to comment and favorite this News
Next Health News: ৬৫০ কোটি টাকার বাণিজ্য
Previous Health News: জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সুরক্ষা

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')