home top banner

News

বুকের দুধ খাওয়ালে মাও ‍উপকৃত হন
08 June,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   183

 
 
 সবারই কম-বেশি জানা যে, নবজাতকের জন্য মায়ের দুধ মহা উপকারী। কিন্তু অনেক মা জানেন না, তিনি নিজেও এর উপকারীভোগী। 
 
সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে, নবজাতককে বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে একজন মা ক্যানসারসহ বিভিন্ন রোগ প্রতিরোধ করতে পারেন।
 
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, কোনো মা তার নবজাতককে জন্মের পর কমপক্ষে এক বছর বুকের দুধ খাওয়ান তাহলে তিনি বছরে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৫ হাজারেরও বেশি সময় এড়িয়ে যাবেন। শুধু তাই নয়, উচ্চরক্তচাপের ঝুঁকি থেকে মুক্ত থাকবেন প্রায় ৫৪ হাজার বার এবং হার্টঅ্যাটাক থেকে প্রায় ১৪ হাজার বার।
 
আর এভাবে এসব ঝুঁকিপূর্ণ রোগ এড়িয়ে যাওয়া বেছে যাবে বছরে ৮৬ কোটি মার্কিন ডলার। অবস্টেট্রিকস ‍অ্যান্ড গাইনিকোলজিতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
 
গবেষণাটি করতে নেতৃত্ব দিয়েছেন হার্ভাডের গবেষক ড. মেলিসা বারটিক। গবেষকরা কয়েক দশক ধরে গবেষণাটি চালিয়েছেন। ২০ লাখ মার্কিন নারীর ওপর গবেষণাটি চালিয়েছেন তারা। ১৫ বছর বয়সী মেয়ে ৭০ বছর বয়সী বৃদ্ধায় পরিণত হওয়া পর্যন্ত তাদের ওপর গবেষণাটি অব্যাহত ছিল। 
 
যুক্তরাষ্ট্রে ২৫ শতাংশ মা নবজাতককে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১২ মাস বুকের দুধ খাওয়ান।
 
 
 

Source:http://banglanews24.com/detailsnews.php?nssl=d21a16a6af62e1d98b35f1e9700fa959&nttl=07062013202072 

Please Login to comment and favorite this News
Next Health News: নিয়ানডারথাল মানুষের ক্যান্সার হতো!
Previous Health News: WB to triple nutrition fund

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')