home top banner

খবর

বিশ্ব তামাকমুক্ত দিবস: ২০০০ প্যাকেট সিগারেট ধ্বংস
৩১ মে, ১২
 Posted By:   Healthprior21
  Viewed#:   16

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় দুই হাজার প্যাকেট সিগারেট ধ্বংস করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জব্দের পর এসব সিগারেট ধ্বংস করে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ক্যাম্পাসে সিগারেট বিক্রি নিষিদ্ধ হলেও ভ্রাম্যমাণ দোকানে অবাধে সিগারেট বিক্রি করা হয়। প্রক্টরিয়াল বডির গঠিত একটি দল গতকাল কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর, হাকিম চত্বর, টিএসসিসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিগারেটের প্যাকেট জব্দ করে। পরে সিগারেটের প্যাকেটগুলো বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের তামাকের সংস্পর্শ থেকে মুক্ত রাখার জন্য ক্যাম্পাসে তামাক নিষিদ্ধ করা হয়েছে। প্রায়ই অভিযান চালানো হলেও ভ্রাম্যমাণ দোকানগুলোতে সিগারেট বিক্রি হচ্ছে। তিনি সিগারেট বিক্রি বন্ধ করতে শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন।

Source: The Daily Prothom Alo

Please Login to comment and favorite this News
Next Health News: বিড়ি-সিগারেটে স্বাস্থ্য কর ধার্যের দাবি
Previous Health News: সিঙ্গাপুরের হাসপাতালে অসুস্থ ফটোসাংবাদিক পাভেল রহমান

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')