home top banner

News

ফরিদপুর জেনারেল হাসপাতালের সেবার মান নিয়ে সনাক-টিআইবি জরিপ
23 January,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   37

 

 
জরুরি বিভাগে ৩৯ শতাংশ চিকিৎসক অনুপস্থিত থাকেন

ফরিদপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ৩৯ দশমিক ১ শতাংশ চিকিৎসক অনুপস্থিত থাকেন। বহির্বিভাগের চিকিৎসকদের অনেকেই আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা দেরিতে অফিসে আসেন। ৬০ দশমিক ৪ ভাগ রোগী জানিয়েছেন, চিকিৎসকদের কক্ষে অপরিচিত লোক উপস্থিত থাকেন।হাসপাতালের সেবার মান নিয়ে ফরিদপুর সচেতন নাগরিক কমিটি (সনাক), ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ (টিআইবি) ও হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে ২০১১ সালে করা জরিপ প্রতিবেদন ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ থেকে এ তথ্য জানা গেছে।গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জেনারেল হাসপাতালের সমেঞ্চলনকক্ষে সিটিজেন রিপোর্ট কার্ড প্রকাশ করা হয়। এ সময় আয়োজিত এক সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর সনাকের সভাপতি মুজিবর রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার। প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির ডেপুটি প্রোগাম ম্যানেজার (রিসার্চ অ্যান্ড পলিসি) মো. মনিরুল ইসলাম।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন ৩৩ দশমিক ১ ভাগ রোগীকে বাইরের ল্যাবে গিয়ে পরীক্ষা করাতে হয়। ১২ দশমিক ৭ ভাগ রোগী হাসপাতাল থেকে কোনো ওষুধ পান না। ২০০৯ সালের প্রতিবেদনের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, ১৭টি নির্দেশকের মধ্যে ২০১১ সালে ১৩টি ইতিবাচক ও চারটি নেতিবাচক পরিবর্তন হয়েছে। নেতিবাচক পরিবর্তনের মধ্যে রয়েছে জরুরি বিভাগে তাৎক্ষণিকভাবে সেবা পাওয়ার হার, অন্তর্বিভাগে জরুরি মুহূর্তে ডাক্তার পাওয়ার হার, অন্তর্বিভাগে সরবরাহকৃত খাবারের মান ও ইনজেকশন, স্যালাইন পুশ করানোর ক্ষেত্রে টাকা প্রদানের হার। এসব নেতিবাচক পরিবর্তনের কারণ হিসেবে নানাবিধ সীমাবদ্ধতার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে ফরিদপুরের সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার বলেন, ২০১১ সালের বর্তমানে হাসপাতালের সেবার মান অনেক উন্নতি হয়েছে। তিনি দাবি করেন, জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসক থাকেন। প্রকৃতিগত সমস্যা ছাড়া তাঁদের বাইরে যাওয়ার কথা নয়। তা ছাড়া দ্রব্যমূল্যের অনুপাতে বরাদ্দ না বাড়ায় হাসপাতালের খাবারের মান কমে গেছে।

content aggregation:healthPrior21

source:prothom-alo

http://www.prothom-alo.com/detail/date/2013-01-23/news/323571

Please Login to comment and favorite this News
Next Health News: টুথব্রাশের দিকে হতে হবে যত্নশীল
Previous Health News: Alcohol-fuelled sleep 'less satisfying'

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')