home top banner

News

ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স পরিত্যক্ত!
13 May,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   154

 বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি মেরামতের অভাবে ৮ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৯৪ সালে সরকারিভাবে একটি অ্যাম্বুলেন্স দেয়া হয়। 
ওই সময় অ্যাম্বুলেন্সটির রেজিস্ট্রেশন নম্বরের জন্য সরকারি কোনো বরাদ্দ ছিল না। অর্থের অভাবে রেজিস্ট্রেশন নম্বরবিহীন অবস্থায়ই অ্যাম্বুলেন্সটি চলাচল করেছে। 
৮ বছর আগে এটি বিকল হয়ে যায়। অ্যাম্বুলেন্সের ইঞ্জিন, চাকা ও ব্যাটারিসহ বিভিন্ন যন্ত্রাংশ নষ্টের পর অকেজো হয়ে পড়ে। 
জানা গেছে, অ্যাম্বুলেন্সটি সচল করতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার প্রয়োজন। কিন্ু্ত মেরামতের জন্য সরকারি কোনো অর্থ বরাদ্দ নেই। বিকল অ্যাম্বুলেন্সটি আর মেরামতের কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে মেরামতের অভাবে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের অ্যাম্বুলেন্সে মরিচা ধরে যন্ত্রাংশ ক্ষতি হচ্ছে। অ্যাম্বুলেন্সটি নিলামে বিক্রি করতে রেজিস্ট্রেশন নম্বর প্রয়োজন। এ জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক বছর আগে রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দেয়া হয়েছে। কিন্ু্ত আজও রেজিস্ট্রেশন নম্বর হয়নি। ফলে নম্বর না থাকায় মেরামত বা নিলামে বিক্রি করতে পারছে না। এ কারণে স্বাস্থ্য বিভাগ অ্যাম্বুলেন্সটি নিয়ে চরম বিপাকে পড়েছে। সরকারের কয়েক লাখ টাকা ক্ষতি হলেও আইনগত জটিলতায় তা রক্ষা করা সম্ভব হচ্ছে না। 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রামপদ সূত্রধর বলেন, রেজিস্ট্রেশন নম্বর না থাকায় অ্যাম্বুলেন্স মেরামতের জন্য বরাদ্দ পাওয়া যাচ্ছে না। এছাড়া নতুন একটি অ্যাম্বুলেন্স থাকায় পুরনোটির বিষয়ে আপাতত আর কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। তবে এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
 
 
Source:http://www.amardeshonline.com/pages/details/2013/05/12/199642#.UZB28tLRAnI

Please Login to comment and favorite this News
Next Health News: ক্যান্সার প্রতিরোধে করণীয়
Previous Health News: তাপ থেকে সুরক্ষায় অদৃশ্য আবরণ

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')