home top banner

News

দৃষ্টিপ্রতিবন্ধী স্বপনের পরীক্ষা নিল পিএসসি
24 December,12
 Posted By:   Healthprior21
  Viewed#:   16

দৃষ্টিপ্রতিবন্ধী স্বপনের পরীক্ষা নিল পিএসসি

 

স্বপন চৌকিদা

স্বপন চৌকিদা

দৃষ্টিপ্রতিবন্ধী স্বপন চৌকিদার শেষ পর্যন্ত বিসিএস পরীক্ষায় আবার অংশ নেওয়ার সুযোগ পেলেন। সরকারি কর্মকমিশনের (পিএসসি) অনুমোদনক্রমে তিনি গতকাল রোববার অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশ নেন।
আইনি লড়াইয়ের মাধ্যমে ৩৩তম বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলেন দৃষ্টিশক্তিহীন মেধাবী শিক্ষার্থী স্বপন। তবে শ্রুতলেখক জটিলতার কারণে গত বৃহস্পতিবার তাঁকে হল থেকে বহিষ্কার করা হয়।
বিষয়টি নিয়ে শনিবার প্রথম আলোয় ‘দৃষ্টিপ্রতিবন্ধী স্বপনের স্বপ্নভঙ্গ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। গতকাল এ নিয়ে সম্পাদকীয়ও প্রকাশ করে প্রথম আলো।
স্বপন গতকাল রোববার জানান, পিএসসির পরিচালক (পরীক্ষা) বিবেকানন্দ বিশ্বাস তাঁকে এদিন সকাল আটটায় পিএসসিতে যেতে বলেন। সেখানে গেলে পিএসসি কর্তৃপক্ষ সব কথা শুনে তাঁকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ করে দেয়। এরপর সকাল ১০টায় তিনি বাংলা এবং বিকেলে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক পরীক্ষায় অংশ নেন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা চাই না, দৃষ্টিপ্রতিবন্ধী একটি ছেলে এত দূর সংগ্রাম করে এসে চলে যাক। তখন যদি কেন্দ্রসচিব বিষয়টি জানাতেন, তাহলে সেদিনই আমরা সিদ্ধান্ত নিতে পারতাম। যা-ই হোক, আমরা স্বপনের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
পিএসসির এ সিদ্ধান্তে আবেগাপ্লুত স্বপন গতকাল বিকেলে পরীক্ষা শেষে প্রথম আলোকে জানান, দুটি পরীক্ষাতেই তিনি অংশ নিয়েছেন এবং পরীক্ষা খুব ভালো হয়েছে। স্বপন বলেন, ‘আমার শ্রুতলেখক সেলিম রেজার প্রথম বর্ষের চূড়ান্ত পরীক্ষা হয়ে গেছে। সে-ই আজ আমার শ্রুতলেখক ছিল। প্রথম আলোর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা সংবাদ প্রকাশ না করলে আমার পরীক্ষা দেওয়া হতো না।’ পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় পিএসসিকেও ধন্যবাদ দেন তিনি।
বৃহস্পতিবার সকালের বাংলাদেশ বিষয়ের ওপর পরীক্ষা চলার সময় স্বপনকে বহিষ্কার করা হয়। তিনি তখন পর্যন্ত মাত্র দুটি প্রশ্নের উত্তর লিখতে পেরেছিলেন। বিকেলে দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতেই পারেননি। প্রথম দিনের পরীক্ষায় অংশ নেওয়া নির্ধারিত শ্রুতলেখকের (একজন ছাত্র) জরুরি কাজ পড়ায় স্বপন দ্বিতীয় দিন শ্রুতলেখক হিসেবে একজন ছাত্রীকে নিয়ে হলে যান। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়।
বৃহস্পতিবারের পরীক্ষার বিষয়ে কী হবে জানতে চাইলে নেছারউদ্দিন বলেন, ‘এ বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া যায়, সেটাও আমরা দেখব। আমরা মানবিক দৃষ্টিতেই সব দেখছি।’
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে প্রথম বিভাগ পাওয়া স্বপন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। শীর্ষ সরকারি প্রশাসনে কাজ করার আগ্রহ থেকে তিনি বিসিএস পরীক্ষা দেওয়ার স্বপ্ন দেখতেন। কিন্তু এত দিন দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য এ পরীক্ষায় অংশ নেওয়ার কোনো সুযোগ ছিল না। এ কারণে স্বপন উচ্চ আদালতে গেলে আদালত তাঁকে বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে পিএসসিকে নির্দেশনা দেন।

Aggregated by: www.healthprior21.com

Source: http://www.prothom-alo.com/detail/news/315664

Please Login to comment and favorite this News
Next Health News: Bright children a gift, not a burden
Previous Health News: ধূলিদূষণে বাড়ছে শীত ও কুয়াশা

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')