home top banner

News

ডায়াবেটিস চিকিৎসায় নতুন মোড়
10 March,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   58

 মাত্র কয়েক দশক আগেও ধারণা ছিল, খাদ্য গ্রহণের পর রক্তে গ্লুকোজের নিয়ন্ত্রণ পুরোটাই বুঝি ইনসুলিনের দখলে। 

বিশ শতকের গোড়ার দিকে একে একে আবিষ্কৃত হতে থাকে মানুষের অন্ত্র থেকে নিঃসৃত নানা ধরনের হরমোন, যারা বিপাক প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সিক্রেটিন, জিআইপি, জিএলপি, সোমাটোস্ট্যাটিন ইত্যাদি নতুন সব রাসায়নিকের আবিষ্কার বিজ্ঞানীদের বলতে বাধ্য করে যে মানুষের নাড়িভুঁড়ি হলো দেহের সবচেয়ে বড় গ্রন্থি। এসব হরমোনকে একত্রে নাম দেওয়া হয় ইনক্রিটিন। 
গ্লুকাগন লাইক পেপটাইড বা জিএলপি একটি ইনক্রিটিন, যা নিঃসৃত হয় ক্ষুদ্রান্ত্রের এল কোষ, অগ্ন্যাশয়ের আলফা কোষ এবং মস্তিষ্কের কিছু নিউরন থেকে। এটি খাদ্য গ্রহণের পর স্বাভাবিক ইনসুলিন নিঃসরণকে শুধু নিয়ন্ত্রণ করে তা নয়, পাকস্থলীতে খাবারটা কতক্ষণ থাকবে, মানুষ কতটুকু খাবে এমনকি তৃপ্তি পর্যন্ত নিয়ন্ত্রণ করে। জিএলপির আবিষ্কার ডায়াবেটিস চিকির‌্যাসা গবেষণাকে ইনসুলিনের দিক থেকে সম্পূর্ণ অন্যদিকে ঘুরিয়ে দেয়। মেক্সিকোর বিচ্ছিরি বিষাক্ত সরীসৃপ গিলা মনস্টারের লালা থেকে তৈরি করা হয় প্রথম ব্যবহারযোগ্য জিএলপি হরমোন এক্সিনিটাইড। বছর কয়েক আগে বিজ্ঞানীরা বলেন, কৃত্রিম জিএলপি এগনিস্ট তৈরি সম্ভব হয়েছে। ২০১০ সালে ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অনুমোদন দেয় এই জিএলপি এগনিস্ট লিরাগ্লুুটাইড বাজারজাতকরণের। 
টাইপ ২ ডায়াবেটিসে প্রধান সমস্যা ওজনাধিক্য, ইনসুলিন অকার্যকারিতা ও বেটা-কোষের ক্রমাগত ক্ষয়। এর আগে আর কোনো ওষুধ এর সবগুলো একত্রে আক্রমণ করতে পারেনি। মেটফরমিন ছাড়া আর সব ওষুধ, এমনকি ইনসুলিনও ওজন বাড়াতে পারে। খাবার পর স্বাভাবিক ইনসুলিন নিঃসরণকে নিয়ন্ত্রণ করার পাশাপাশি লিরাগ্লুটাইড মানুষের তৃপ্তি ও খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করে এবং ওজন কমাতে সাহায্য করে। গবেষণা বলছে, এটি বিটা কোষের ক্রমাগত ক্ষয়কেও রোধ করতে পারে।

সূত্র  : প্রথম আলো

http://www.prothom-alo.com/detail/date/2013-03-10/news/335337

Please Login to comment and favorite this News
Next Health News: চুল পড়ছে, কী করি
Previous Health News: Stroke Survivors Benefit From Regular, Brisk Outdoor Walks

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')