home top banner

News

গর্ভবতীর জন্য আয়োডিন জরুরি
25 May,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   143

 গর্ভকালীন খাদ্যতালিকায় যথেষ্ট পরিমাণে আয়োডিন না থাকলে আসন্ন শিশুর আইকিউ কমে যেতে পারে, বিজ্ঞানীরা সম্প্রতি এই তথ্য প্রকাশ 

 
করেছেন। আয়োডিন একটি গুরুত্বপূর্ণ খনিজ, যা আমাদের থাইরয়েড গ্রন্থির হরমোন তৈরিতে বিশেষ ভূমিকা রাখে এবং গর্ভস্থ শিশুর মস্তিষ্ক গঠনের 
 
জন্য এটি খুবই জরুরি। সাধারণত দুধ, দুগ্ধজাত দ্রব্য ও মাছে রয়েছে প্রচুর আয়োডিন।
এক সমীক্ষায় দেখা গেছে, অন্তত দুই-তৃতীয়াংশ গর্ভবতী নারী আয়োডিনের অভাবে ভুগছেন। তাঁদের অনেকেই পরবর্তী সময়ে কম বুদ্ধিসম্পন্ন শিশু 
 
জন্ম দিতে পারেন। সম্প্রতি ল্যানসেট জার্নালে প্রকাশিত এক প্রবন্ধে বিজ্ঞানীরা এই দিকটি তুলে ধরে বলেন, প্রতিটি গর্ভবতী নারীর উচিত 
 
আয়োডিনযুক্ত খাদ্য যেমন দুধ, দুগ্ধজাত দ্রব্য ও মাছ বেশি করে গ্রহণ করা। তবে আয়োডিন সম্পূরক বা কিছু সামুদ্রিক আগাছা, যাতে প্রচুর 
 
আয়োডিন রয়েছে, সেগুলো সরাসরি গ্রহণ না করতেই পরামর্শ দিয়েছেন তাঁরা। কেননা এগুলোতে হয়তো প্রয়োজনের অতিরিক্ত আয়োডিন আছে। 
এর আগে জার্নাল অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজি অ্যান্ড মেটাবলিজম জার্নালে প্রকাশিত একটি প্রবন্ধে বলা হয়েছিল, নয় বছর বয়সী শিশুদের ওপর 
 
চালানো এক জরিপে দেখা গেছে, যেসব শিশুর মায়েরা জন্মের আগে কম আয়োডিনযুক্ত খাবার খেয়েছেন, তারা এই সময় এসে স্কুলে অন্যদের 
 
তুলনায় খারাপ করছে। সূত্র: টেলিগ্রাফ।
 
 
Source: http://www.prothom-alo.com/detail/date/2013-05-24/news/354719

Please Login to comment and favorite this News
Next Health News: Boost your capacity to cope
Previous Health News: ছত্রাকের প্রিয় জায়গা পা!

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')