বিএসসি ইন হেলথ্ টেকনোলজি (ডেন্টাল) কোর্সটির নাম পরিবর্তন করে ব্যাচেলর অব ডেন্টিস্ট্রি বা বিএসসি ইন ডেন্টিস্ট্রি করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, কোর্সের নাম পরিবর্তন করে আর্জাতিক মানের জব ডেসক্রিপশন প্রণয়ন, বিএমডিসির অনুমোদন নিয়ে প্র্যাকটিস রেজিস্ট্রেশন দেওয়া, সারা দেশে সকল বিশ্ববিদ্যালয়ে অভিন্ন নাম ও সিলেবাস কোর্স পরিচালনা করতে হবে এবং চার বছর একাডেমিকের এক বছর ইন্টার্নশিপ চালু করতে হবে।
বিএসসি ইন হেলথ্ টেকনোলজি কোর্সটি বর্তমানে সাতটি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হচ্ছে। এই কোর্সে অধ্যয়নরত বিষয়গুলো হচ্ছে বায়োলজিক্যাল ও ক্লিনিক্যাল। এতে টেকনোরজির কোনো বিষয় বিদ্যমান নেই। এ কারণে কারিকুলামের সঙ্গে এই কোর্সের নামের মিল নেই।
সমাবেশ থেকে ২৪ জানুয়ারি বিএমডিসির সামনে বিক্ষোভ মিছিল ও ২৮ জানুয়ারি শাহবাগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন তারা।
content aggregation:healthPrior21
source:ehealth24
http://www.ehealth24.net/index.php/spotlight/906-2013-01-21-06-43-29

