home top banner

News

কার্বাইড মেশানো সাড়ে ছয় হাজার কেজি আম ধ্বংস
12 May,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   139

 ক্ষতিকর রাসায়নিক (কার্বাইড) দিয়ে পাকানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত গত শুক্রবার যশোর শহরে প্রায় সাড়ে চার হাজার কেজি ও সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় ৮০০ কেজি আম নষ্ট করেছেন। এর আগে গত বৃহস্পতিবার তালা উপজেলায় আরও এক হাজার ২০০ কেজি আম নষ্ট করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে যশোরের কেশবপুর উপজেলা থেকে ২২০টি কার্টনে চার হাজার ৪৫০ কেজি পাকা আম একটি ট্রাকে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। ট্রাকটি যশোর শহরের মুড়ুলি মোড়ে পৌঁছালে টহল পুলিশ সেটি জব্দ করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীমুর রহমান আমের মালিক আবদুল আলিমকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেন ও সন্ধ্যায় সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকার ময়লাখানায় নিয়ে ওই আম ধ্বংস করেন।
শামীমুর রহমান প্রথম আলোকে বলেন, আবদুল আলিম স্বীকার করেছেন যে, তাঁরা রাসায়নিক দ্রব্য কার্বাইড ও আগুনের ধোঁয়া দিয়ে ওই আম পাকিয়েছেন। তাই ভোক্তা অধিকার আইনে জরিমানা আদায় ও ওই আম ধ্বংস করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবীর জানান, উপজেলার পূর্ব নলতা গ্রামের আম ব্যবসায়ী বিশ্বজিৎ দাসের নলতা বাজারের আমের আড়তে বিষাক্ত কার্বাইড দিয়ে আম পাকানো হচ্ছে বলে তাঁরা খবর পান। এরই ভিত্তিতে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক ইলাহী চৌধুরীর নেতৃত্বে শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে ওই আড়তে অভিযান চালিয়ে ৮০০ কেজি আম জব্দ করা হয়। রাতেই ওই আম নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে কেরোসিন ও পেট্রল দিয়ে পুড়িয়ে নষ্ট করা হয়। এ ছাড়া ব্যবসায়ী বিশ্বজিৎ দাসকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 
অভিযানের খবর পেয়ে নলতা গ্রামীণ মোড়ে আমের আড়তদার নাজমুল হোসেন ও শহিদুল ইসলাম আড়ত বন্ধ করে চলে যান। মালিকদের না পেয়ে ইউএনও ওই দুটি আড়তে তালা লাগিয়ে সিলগালা করে দেন। 
তালা থানার ওসি এনামুল হক জানান, খুলনার পাইকগাছা উপজেলার নোয়াকাটি গ্রামের মাহাবুব হোসেন উপজেলার শ্রীমন্তকাটি গ্রামের একটি বাড়িতে কার্বাইড দিয়ে বিপুল পরিমাণ আম পাকাচ্ছেন বলে তিনি খবর পান। এরই ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার ২০০ কেজি আম জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মাহবুবুর রহমানের উপস্থিতিতে আমগুলো কেরোসিন মিশিয়ে গাড়ির চাকার নিচে পিষ্ট করে নষ্ট করা হয়।
 
 
 
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-05-12/news/351572

Please Login to comment and favorite this News
Next Health News: পানি বিশুদ্ধকরণে বামন প্রযুক্তি
Previous Health News: Testosterone Supplements May Hurt Male Fertility

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')