home top banner

News

এবার ইনসুলিন ব্যবহারের যন্ত্রণা শেষ হবে?
12 January,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   27

ডায়াবেটিস রোগের চিকিৎসায় ইনসুলিনের ব্যবহার হয়তো এবার শেষ হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার যৌথ এক গবেষণায় সেই আভাস মিলেছে। সংশ্লিষ্ট বিজ্ঞানীরা গতকাল বৃহস্পতিবার বলেন, তাঁরা লাখ লাখ রোগীকে প্রতিদিন সুচ ফোটানোর যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যে কাজ করছেন।

অগ্ন্যাশয় থেকে উৎপাদিত ইনসুলিন নামের হরমোন মানবদেহের কোষের উপরিতলে যুক্ত হয়ে রক্ত থেকে শর্করা বা চিনি (গ্লুকোজ) প্রবাহের পথ সুগম করে। ওই গ্লুকোজ পরে শক্তি হিসেবে সঞ্চিত হয়। গবেষকেরা প্রথমবারের মতো ওই প্রক্রিয়ার পারমাণবিক নকশার পূর্ণাঙ্গ বিবরণ শনাক্ত করেছেন। নেচার সাময়িকীর সর্বশেষ সংস্করণে ওই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে ইনসুলিন ও গ্রহীতা দেহকাষের উপরিতলের মধ্যে সম্পর্কের কার্যকারণ উন্মোচন করা হয়েছে। ইনসুলিন ঠিক কী প্রক্রিয়ায় দেহকোষের সঙ্গে যুক্ত হয়, তা এখন বিজ্ঞানীদের কাছে স্পষ্ট হয়েছে।
মেলবোর্নের ওয়াল্টার অ্যান্ড এলিজা হল মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী মাইক লরেন্স বলেন, ডায়াবেটিসের নতুন এবং আরও কার্যকর চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের লক্ষ্যে তাঁরা ২০ বছরেরও বেশি সময় ধরে চেষ্টা করছেন। তাঁরা এক্স-রের মতো শক্তিশালী রশ্মি ব্যবহারের মাধ্যমে কোষ ও ইনসুলিন অণুর পারস্পরিক ক্রিয়া সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়েছেন। ফলে ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি ও প্রয়োগের নতুন পদ্ধতি উদ্ভাবনের সুযোগ তৈরি হয়েছে। বর্তমান উদ্ভাবনের ফলে ক্যানসার ও আলঝেইমার রোগের চিকিৎসায়ও অগ্রগতি হবে। কারণ এই দুটি রোগে ইনসুলিনের ভূমিকা রয়েছে।
লরেন্স আরও বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য নতুন ও দীর্ঘস্থায়ী মেয়াদে কার্যকর এবং সহজে প্রয়োগযোগ্য এমন ইনসুলিন আবিষ্কার করা প্রয়োজন, যা নিম্ন তাপমাত্রায় (রেফ্রিজারেশন) সংরক্ষণ অপরিহার্য হবে না।

content aggregation:healthPrior21

source:prothom-alo

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

Please Login to comment and favorite this News
Next Health News: বাবার দুশ্চিন্তায় শিশুর মানসিক সমস্যা
Previous Health News: শীতে মৃত্যু হয় কেন?

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')