home top banner

News

উদ্ধারকর্মীদের সহায়তায় এবার অগ্নিনির্বাপক রোবট
11 June,13
 Posted By:   Healthprior21
  Viewed#:   145

আগুন লাগার ঘটনায় উদ্ধারকর্মীদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের সান ডিয়েগোতে অবস্থিত ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির (ইউসি) প্রকৌশলীরা এবার তৈরি করেছেন অগ্নিনির্বাপক বিশেষ রোবট। এরা ত্রিমাত্রিক (থ্রিডি) ছবি সরবরাহের মাধ্যমে উদ্ধার তৎপরতায় সাহায্য করবে। 
স্বয়ংক্রিয় এ গতিময় রোবট ঘটনাস্থলে পৌঁছে একই সঙ্গে অগ্নিদুর্গত এবং উদ্ধারকর্মীদের জীবন বাঁচাতে সাহায্য করবে। জ্বলন্ত ভবনে আগে আগে প্রবেশ করবে। ফলে সেই ঝুঁকিপূর্ণ স্থানে জরুরি ভিত্তিতে প্রবেশ করার ব্যাপারটি উদ্ধারকর্মীদের জন্য তখন সহজ হয়ে যাবে। রোবটটি ত্রিমাত্রিক মানচিত্রের সাহায্যে সংগৃহীত তথ্য বিশেষ সফটওয়্যার ব্যবস্থার সাহায্যে অগ্নিনির্বাপণ-কর্মীদের কাছে দ্রুত পৌঁছে দিতে পারে। এ ছাড়া এ রোবট বড় বড় বাধা অতিক্রম করেও সিঁড়ি বেয়ে ওপরে উঠতে সমর্থ। উদ্ধার তৎপরতা চলাকালে এরা ঘটনাস্থলের বিস্তারিত মানচিত্র সরবরাহ করতে সক্ষম। 
ইউসির জ্যাকবস স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক টমাস বিউলি বলেন, এ রোবট উদ্ধারকর্মী হবে অত্যন্ত স্মার্ট, স্বল্পব্যয়ী, দ্রুতগামী এবং স্বয়ংসম্পন্ন। দুর্ঘটনাস্থলে থাকবে রোবটটির বহুমুখী তৎপরতা। এটি অনেকটা সুপ্রশিক্ষিত শিকারি কুকুরের মতো সক্রিয় হয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে এবং ছোটখাটো কিছু সিদ্ধান্ত নিজেরাই গ্রহণ করে কাজ সম্পন্ন করবে।
উদ্ধার তৎপরতায় সহায়ক যন্ত্র আগেও তৈরি করা হয়েছে। যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা সম্প্রতি একটি ‘ট্যাকটাইল হেলমেট’ তৈরি করেছেন। এটি গভীর অন্ধকারেও উদ্ধারকর্মীদের আশপাশের যাবতীয় ঘটনা অনুভবে সহায়তা করে। 
এ ছাড়া ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইএসএ) একটি রোবটের কারিগরি উন্নয়নে আর্থিক সহায়তা দিচ্ছে। স্বয়ংক্রিয় এ রোবট দুর্যোগকবলিত ঝুঁকিপূর্ণ স্থানে গিয়ে বিভিন্ন সংবেদী তথ্য সংগ্রহ করবে। লাইভসায়েন্স।

 

Source: http://www.prothom-alo.com/detail/date/2013-06-10/news/359245

Please Login to comment and favorite this News
Next Health News: Colon cancer spotted by blood test
Previous Health News: আয়রনের অভাবে বুদ্ধি কমে যায়

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')