৩০,০০০: শিশু অন্ধ হয়ে যাচ্ছে ভিটামিন এ-র অভাবে প্রতিবছর আমাদের দেশে।
ভিটামিন এ-র উৎস
চারপাশের সাধারণ কিছু খাবারেই আছে এই অসাধারণ ভিটামিন। সবুজ শাকসবজি, রঙিন সবজি, রঙিন ফলমূল, কলিজা, ডিম, দুধ, দুগ্ধজাত খাদ্য ভিটামিন এ-র ভালো উৎস।
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
ভিটামিন এ-র পাশাপাশি প্রতিটি শিশুকে একটি করে কৃমির ওষুধও খাওয়ানো হবে আজ, তাই এর নাম ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। ৬-১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল খাওয়াতে হবে। ২৪-৫৯ মাস বয়সী শিশুরা এ-র সঙ্গে একটি কৃমিনাশক বড়িও খাবে।
সূত্র : প্রথম আলো
http://www.prothom-alo.com/detail/date/2013-03-11/news/335596

