home top banner

খবর

আজ উদ্বোধন জাতীয় ইএনটি হাসপাতাল
১৯ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   189

জাতীয় ইএনটি ইন্সটিটিউট হাসপাতালের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। 
বধিরতা প্রতিরোধ ও উন্নত মেধার অঙ্গীকার নিয়ে রাজধানীর তেজগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে অবস্থিত নাক কান গলা রোগের এ বিশেষায়িত হাসপাতালটির যাত্রা শুরু হচ্ছে।
প্রতিষ্ঠানটির একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। 
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বিভিন্ন মাত্রার বধিরতায় ভুগছেন। এর মধ্যে প্রায় ৩০ লাখ জনগোষ্ঠীর রয়েছে মারাত্মক বধিরতা। দেশে বিভিন্ন ক্যান্সার রোগে আক্রান্ত রোগীদের প্রায় এক তৃতীয়াংশ ভুগছেন হেড-নেক (মাথা ও গ্রিবা অঞ্চল) ক্যান্সারে। অথচ দেশে নাক কান গলা ও হেড-নেক সার্জারি বিষয়ের বিশেষজ্ঞের সংখ্যা খুবই অপ্রতুল। 
এ পরিস্থিতির মোকাবেলায় সম্পূর্ণ সরকারি অর্থায়নে ২৫০ শয্যা এবং ১২ তলা ভবন বিশিষ্ট প্রকল্পটির প্রথম পর্যায়ে ১০০টি শয্যা ও ৮ম তলা ভবন নিয়ে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। 
বিশ্বস্বাস্থ্য সংস্থার সাউন্ড হিয়ারিং ২০৩০ বা ২০৩০ সালের মধ্যে সুস্থ শ্রবণক্ষমতা অর্জনের লক্ষ্যে প্রণীত কর্মসূচি বাস্তবায়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি জাতীয় কর্মপন্থা গ্রহণ করে। এ লক্ষ্য অর্জনের জন্য একটি 'এপেক্স বডি' হিসেবে জাতীয় ইএনটি ইন্সটিটিউট অবদান রাখবে। 
প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এ ইন্সটিটিউটটি হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সংশ্লিষ্ট বিষয়ে সরকারি পরিচালনাধীন সবচেয়ে বড় কেন্দ্র। এ ইন্সটিটিউট প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার সঙ্গে প্রাইমারি ইয়ার কেয়ার বা প্রাথমিক কানের পরিচর্যাও নিশ্চিত করবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ঊর্ধ্ব শ্বাসতন্ত্রের ও মধ্যকর্ণের সংক্রমণ এবং শব্দ দূষণজনিত বধিরতা নিয়ন্ত্রণে কাজ করবে। অটোলজি (কর্ণতন্ত্র), রাইনোলজি (নাসিকাতন্ত্র), ল্যারিংগোলজি (স্বরতন্ত্র), হেড-নেক সার্জারি ও শিশু নাক কান গলা রোগ- এ পাঁচটি উপ-বিভাগসহ ৪টি বিশ্বমানের প্রযুক্তি-নির্ভর অত্যাধুনিক অপারেশন থিয়েটার নিয়ে এ প্রতিষ্ঠান বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান শুরু করবে যা দেশে প্রথম। 
বিশেষজ্ঞ পর্যায়ের প্রশিক্ষণের জন্য এখানে অডিওলজি (শ্রবণশক্তি পরিমাপ ও ক্রটি নির্ণয়কারী পরীক্ষাগুলো) এবং স্পিচ থেরাপি'র ওপর প্রাতিষ্ঠানিক কোর্সের আয়োজন করা হবে। থাকবে আইসিইউ আধুনিক ভেসটিবুলোমেট্রি (অন্তকর্ণের ভারসাম্য নির্ণয়কারী পরীক্ষা), সস্নিপ ল্যাবরেটরি, ভার্টিগো ক্লিনিক ও বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধি করার জন্য স্কিল ল্যাবরেটরি ব্যবস্থা। 
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ড. আ ফ ম রুহুল হক এমপি, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) ডা. মুজিবুর রহমান ফকির এমপিসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সদস্য এবং দেশের প্রখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ ও দেশের খ্যাতনামা চিকিৎসকরা উপস্থিত থাকবেন বলেও বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ করা হয়েছে।

 

 

সূত্র - দৈনিক যায়যায়দিন

Please Login to comment and favorite this News
Next Health News: Doctor of false certificates Pay Tk 5,000 to get what you want
Previous Health News: জিহ্বা ব্যথা ও জ্বালাপোড়া

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')