অবশেষে পদত্যাগ করলেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক

স্কাইপি কেলেঙ্কারিতে জড়িত বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক অবশেষে পদত্যাগ করলেন ।
মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক (নাসিম) নিয়মিত বিচারের নানাদিক নিয়ে বিদেশে অবস্থানরত একাধিক ব্যক্তির সঙ্গে স্কাইপি কথোপকথন করেন।
গত আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বিভিন্ন দিনে মোট ১৭ ঘণ্টার কথোপকথনের রেকর্ড দৈনিক আমার দেশ ধারাবাহিকভাবে প্রকাশ হচ্ছে।
ব্যাপক সমালোচনার মুখে মঙ্গলবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বরাবর নিজামুল হক নাসিম পদত্যাগপত্র পাঠান।
Source: Sangbad24.net
http://www.sangbad24.net/?p=37673

