home top banner

News

১৪ বছর ধরে স্বাস্থ্য কেন্দ্রে পুলিশ ফাঁড়ি!
19 November,13
Tagged In:  health centre   Posted By:   Healthprior21
  Viewed#:   34

খাগড়াছড়ির দীঘিনালার বাবুছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের ভবনে ১৪ বছর ধরে চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। এতে বাবুছড়া ইউনিয়নে পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে।
পুলিশ ফাঁড়ির জন্য অধিগ্রহণকৃত জায়গায় ভবন নির্মাণ না হওয়ায় পুলিশের সদস্যরাও ওই ভবনে মানবেতরভাবে দায়িত্ব পালন করছেন। পুলিশের ৩০ জন সদস্যকে গাদাগাদি করে থাকতে হচ্ছে।
সরেজমিনে পুলিশ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, ১৯৯৯ সালের ১৬ অক্টোবর বাবুছড়ায় পাহাড়ি-বাঙালি সংঘর্ষ হওয়ার পর বাবুছড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে অস্থায়ী পুলিশ ক্যাম্পটি বসানো হয়। পরবর্তী সময়ে ক্যাম্পটিতে স্থায়ী পুলিশ ফাঁড়ি হিসেবে কার্যক্রম শুরু করা হয়। স্বাস্থ্যকেন্দ্রের ভবনে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হওয়ায় ১৯৯৯ সাল থেকেই বাবুছড়া ইউনিয়নের পরিবার পরিকল্পনার স্বাস্থ্যসেবা বন্ধ হয়ে যায়। বর্তমানে স্বাস্থ্যসেবার কার্যক্রম চলছে সপ্তাহে মাত্র দুই দিন। ২০০৫ সালে বাঘাইছড়ি মুখ এলাকায় পুলিশ ফাঁড়ির ভবন নির্মাণের জন্য এক একর জায়গা অধিগ্রহণ করা হলেও সেখানে এখনো ভবন নির্মাণ করা হয়নি।
বাবুছড়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন, কনস্টেবল রিকো চাকমা ও মোস্তফা জামাল বলেন, ‘স্বাস্থ্যকেন্দ্রের ছোট্ট একটি ভবনের দুটি কক্ষে গাদাগাদি করে ৩০ জন সদস্য থাকছি। ভবনটিও জরাজীর্ণ, ভবনের পলেস্তারা খসে পড়ে। আমাদের স্থায়ী ভবন হলে ভালো হতো।’ বাবুছড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের দায়ীত্বপ্রাপ্ত পরিবারকল্যাণ পরিদর্শিকা পম্পি চাকমা বলেন, ‘বাবুছড়ায় গিয়ে স্বাস্থ্যসেবা দেওয়ার মতো বসার স্থানও নেই। উপস্বাস্থ্যকেন্দ্রের একটি কক্ষে কার্যক্রম চালাই। সেটির দরজা-জানালা নেই। আমরা নিজেরাই বসতে পারি না, রোগীরা বসবে কোথায়! বিশুদ্ধ পানির ব্যবস্থা নেই। আমাদের নিজস্ব ভবনে কার্যক্রম চালাতে পারলে রোগীদের সেবা দেওয়ার সুবিধা হতো।’ বাবুছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুগত প্রিয় চাকমা বলেন, ‘ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটিতে পুলিশ ফাঁড়ির কার্যক্রম থাকায় বাবুছড়া ইউনিয়নের লোকজন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। সপ্তাহে দুই দিন মাত্র আমার ইউনিয়নের লোকজন স্বাস্থ্যসেবা পায়।’ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রটি পুলিশ ফাঁড়ির দখলে থাকার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হবে। দীঘিনালা থানার ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, ‘পুলিশ ফাঁড়ির কার্যক্রম স্বাস্থ্যকেন্দ্রের জায়গায় চলছে তা সত্য। ১৯৯৯ সালে আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে স্বাস্থ্যকেন্দ্রের ভবনে ফাঁড়ির কার্যক্রম শুরু হয়।’

সূত্র - প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: স্বাভাবিক পা ফিরে পেলো ৫৮৮ শিশু
Previous Health News: সদর হাসপাতালে জলাতঙ্ক রোগের প্রতিষেধক ও শিশু বিশেষজ্ঞ নেই

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')