home top banner

খবর

এইচএসসি পাস ডাক্তারঃ ফি মাত্র ৩০০ টাকা!
২৪ জুলাই, ১৪
 Posted By:   Healthprior21
  Viewed#:   30

প্রথম ভিজিট ৩০০ টাকা। দ্বিতীয় ভিজিট ২০০ টাকা। রিপোর্ট দেখানো ২০০ টাকা। এটি ডা. এইচ আব্দুল কাইয়ুম এর ব্যবস্থাপত্রের ফি। কোন মেডিকেল কলেজে পড়াশোনা না করেও তিনি নবজাতক, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞ। ব্যবস্থাপত্রে কাইয়ূম তার ডিগ্রি হিসেবে উল্লেখ করেছেন এমবিবিএস (এএস) (পিইউ), ডিইউএমএস (ইউএন) (ডিএইচ), এমপিপি (ঢাকা), এমটি (ইন্ডিয়া)। কমার্সে এইচএসসি পাশ কাইয়ূম বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে খোদ রাজধানীর পশ্চিম রামপুরার উলন রোডের একটি ফার্মেসীতে প্রতারণা করে আসছিলেন। তবে কাল তিনি ধরা পড়ে গেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে। র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এএইচএম আনোয়ার পাশার আদালত গতকাল তাকে দুই বছর এবং তাকে আশ্রয় দেয়ার অপরাধে ফার্মেসী মালিক মোখলেছুর রহমানকে এক বছরের কারাদন্ড দিয়ে কারাগারে পাঠিয়েছে।


তাদের প্রত্যেককেই আরও এক লাখ করে টাকাও জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে । বেলা সাড়ে ১১ টার দিকে অভিযান পরিচালনা করেন র‌্যাব-৩ এর মেজর কামরান কবির উদ্দিনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করার পর আদালত তাদের এই কারাদন্ড দেন। এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের প্রতিনিধি ডা. স্বপন কুমার তপাদার। র‌্যাব কর্মকর্তারা জানান, গত দুই বছর ধরে পশ্চিম রামপুরার উলন রোডে ৩৩৪/৩ নম্বরের হিরোসাকি ফার্মেসীতে চেম্বার বসিয়ে সাধারণ মানুষের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করে যাচ্ছিলেন তিনি।

ম্যাজিষ্ট্রেট আনোয়ার পাশা বলেন, অভিযানের সময়েও সাফিয়া (২৪) নামে একজন মহিলা রোগীর চিকিৎসার ব্যবস্থাপত্র দিচ্ছিলেন তিনি। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়েছে। আটকের পর তিনি প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি থেকে পাঁচ বৎসর মেয়াদী এমবিবিএস কোর্স করে প্রিমিয়ার ইউনিভার্সিটি হাসপাতাল থেকে এক বছরের ইন্টার্নী করেছেন বলে সনদ দেখান। পরে আবার জিজ্ঞাবাদে জানান যে হাসপাতাল থেকে ইন্টার্নী করেছেন তা তিনি কখনও দেখেননি। এর কোন অস্তিত্ব নেই বলেও স্বীকার করেন। ইন্টার্নী না করেই তিনি ভুয়া এমবিবিএস সনদ সংগ্রহ করে এই চিকিৎসা প্রতারণা করে যাচ্ছিলেন।

সূত্র - বাংলাদেশটুডে 

Please Login to comment and favorite this News
Next Health News: মেছতা থেকে মুক্তি
Previous Health News: যে ব্যায়াম গুলো আপনার শরীরকে করবে নিখুঁত ও আকর্ষণীয়

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')