home top banner

News

৫২ শতাংশ লবণে আয়োডিন মেশানো হচ্ছে: বিসিক
02 February,14
Tagged In:  iodine for health   Posted By:   Healthprior21
  Viewed#:   25

দেশের ৮১ শতাংশ পরিবার এখন আয়োডিনযুক্ত ভোজ্য লবণ ব্যবহার করছে। আর দেশে এখন যত লবণ উত্পাদিত হচ্ছে, তার ৫২ শতাংশে আয়োডিন মেশানো হচ্ছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) সর্বজনীন আয়োডিনযুক্ত লবণ প্রকল্পের আওতায় দেশে উত্পাদিত ভোজ্য লবণে আয়োডিনের স্থায়িত্ব প্রাক্কলনবিষয়ক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব রিসার্চ, ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশনের উদ্যোগে রাজধানীর বার্ক সম্মেলনকক্ষে গতকাল শনিবার এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।

উন্নয়ন সহযোগী সংস্থা মাইক্রোনিউট্রিয়েন্ট ইনিসিয়েটিভ (এমআই) ও কানাডা ফরেন অ্যাফেয়ার্স ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এতে সহায়তা করেছে। বিসিক থেকে আজ রোববার বিকেলে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

কর্মশালায় জানানো হয়, আয়োডিনযুক্ত লবণ উত্পাদন, বিপণন ও ব্যবহার আরও ফলপ্রসূ ও যুগোপযোগী করতে আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধ আইন ১৯৮৬ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনটির সংশোধন হলে লবণে অভিন্ন মাত্রায় আয়োডিন মেশানোর সুযোগ তৈরি হবে। আবার এর ফলে পটাশিয়াম আয়োডেড আমদানিতে বৈদেশিক মুদ্রার ব্যবহার কমে আসবে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডিন মোসলেহউদ্দিন আহমদের সভাপতিত্বে কর্মশালায় বিসিকের চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার, দুই পরিচালক পতিত পাবন বৈদ্য ও আবু তাহের খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র -প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: কর্মস্থলে অনুপস্থিত, সাত চিকিত্সক বরখাস্ত
Previous Health News: প্রেমে পড়লে ওজন বাড়ে!

More in News

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... See details

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... See details

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... See details

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... See details

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... See details

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... See details

healthprior21 (one stop 'Portal Hospital')