home top banner

Health Tip

বর্ষায়ও উজ্জ্বল ত্বক, সুন্দর চুল
04 July,13
  Viewed#:   327

আমাদের ত্বক পরিস্কার এবং উজ্জ্বল লাগছে না, চুল, হাত-পায়ের অবস্থা শোচনীয়, তাহলে? এই বর্ষায় এসব সমস্যা  থেকে মুক্তি পেতে আমাদের বিভিন্ন পরামর্শ দিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের রূপবিশেজ্ঞ ফারনাজ আলম।

ফারনাজ আলম বলেন, ঋতু অনুযায়ী প্রস্তুতি আমাদের চেহারায় এনে দেবে ভিন্ন মাত্রা। এজন্য ত্বকের ধরণ বুঝে নিয়মিত পার্লারে গিয়ে ফেসিয়াল, পেডিকিউর মেনিকিউর করুন আর ঘরে নিন বাড়তি কিছু যত্ন।


ঘরে নিয়মিত যে যত্নগুলো নিতে পারেন:

স্বাভাবিক ত্বকের জন্য চন্দন বাটা-১ টেবিল চামচ, টমেটোর রস-১ চা চামচ, শসার রস-১ চা চামচ এই সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন।

শুষ্ক ত্বকের জন্য পেস্তা বাদামের পেস্ট -১ টেবিল চামচ, মধু -১ চা চামচ, ডিমের কুসুম- ১ টি সব উপকরণ মিশিয়ে পুরো মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি-১ টেবিল চামচ, গোলাপ জল-১ চা চামচ, লেবুর রস-১ চা চামচ

মিশিয়ে পুরো মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

ঘরেই করতে পারেন হাত পায়ের যত্নও। বাসায় ফিরে গরম পানিতে শ্যাম্পু দিয়ে হাত পা ভিজিয়ে রেখে পরিস্কার করতে পারেন। তারপর ভালো কোনো ব্রান্ডের ময়েস্চারাইজার মেখে নিন।

চুলের যত্নে সপ্তাহে অন্তত একবার চুলে মেহেদি, পেঁয়াজের রস, লেবুর রস, ডিম এবং টক দইয়ের প্যাক লাগিয়ে আধা ঘণ্টা রেখে শ্যাম্পু করুন।

ব্রনের দাগ, রোদে পোড়া, মেসতা, ডার্ক সার্কেল ত্বকের সমস্যা অথবা যদি নেহায়াতই ত্বকটা আরও একটু উজ্বল করতে চান তবে ওমেন্স ওয়াল্ডের এ্যাসথেটিক ক্লিনিক এর মাধ্যমে করিয়ে নিতে পারেন আপনার সমস্যার সমাধান।

নিয়মিত নিজের যত্ন নিয়ে সবার কাছে হয়ে উঠুন অনন্যা।

সূত্র - বাংলা নিউজ ২৪

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: নির্বিঘ্ন ঘুমের ৭টি উপায়
Previous Health Tips: ডার্ক সার্কল কমানোর ৭টি সহজ উপায়

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')