home top banner

Health Tip

স্যাতস্যাতে আবহাওয়ায় কাপড়ে ফাঙ্গাস পরা রোধ করার উপায়
07 June,14
Tagged In:  clothing  
  Viewed#:   60

care-clothing

যদিও জ্যৈষ্ঠ মাস, তারপরও মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। কখনো শুকনা, কখনো ভেজা আবহাওয়ায় আলমারিতে রাখা কাপড়গুলো ঠিক আছে তো!


বর্ষার সময় আলমারিতে রাখা কাপড়ে ফাঙ্গাস পড়ে। এ কথা প্রায় সবারই জানা। তাই ভেজা মৌসুমে কাপড়ের বাড়তি যত্ন নিতে কেউ ভুলেন না।

তবে গরমের ফাঁকে ফাঁকে বৃষ্টির সময়ও ওয়্যারড্রোব বা আলমারিতে রাখা পোশাকের বাড়তি যত্ন নিতে হয়।

দেশীয় ফ্যাশন ঘর বিবিয়ানার কর্ণধার লিপি খন্দকার বলেন, “আবহাওয়া যে রকমই হোক, এই মৌসুমে ঘাম হবেই। তাই একবার পরা কাপড় পরের দিন ব্যবহার না করে ধুয়ে দিন।”

“শুধু ধুলেই হবে না, শুকানোর পর কড়া ইস্ত্রি করে তারপর আলমারিতে কাপড় তুলে রাখুন। কারণ ধোয়া কাপড় কড়া ইস্ত্রি করে রাখলে ফাঙ্গাস বা ছাতা পড়ার কোনো সম্ভাবনা থাকে না।” বললেন এই ফ্যাশন ডিজাইনার।

এছাড়াও ভেজা আবহাওয়ায় কাপড়ের যত্ন নিতে তার পরামর্শগুলো হল:

* বৃষ্টির সময় ধোয়া কাপড়, রোদ উঠলে অবশ্যই রোদে শুকান।

* অল্প ভেজা বা ঠাণ্ডাভাব লেগে থাকা কাপড় কখনো আলমারিতে রাখবেন না। শুকনা কাপড় কড়া ইস্ত্রি করে তারপর রাখুন।

* যদি আলমারিতে রাখা কাপড়ে ছাতা বা ফাঙ্গাস পড়েই যায়, তবে সঙ্গে সঙ্গে তা ধুয়ে ফেলুন।

* ভেজা আবহাওয়ার কারণে অনেকসময় সাদা কাপড়ে ছোপ ছোপ দাগ পড়ে। যাকে তিলা পড়াও বলে। এই দাগ একবার পড়লে আর উঠে না। তাই তিলা যাতে না পড়ে সেদিকে খেয়াল রাখুন।

* বর্ষার সময় অনেকে কাপড় ড্রাইওয়াশ করেন। সত্যি বলতে আমাদের দেশের আবহাওয়াতে কাপড়ে ড্রাইওয়াশ অতটা জুতসাই না।

* অনেকসময় আলমারিতে পুরান কাপড়ের একটা গন্ধ হয়। এটা দূর করতে ওডোনিল বা এয়ারফ্রেশনার ধরনের কোনো সুগন্ধি আলমারিতে রাখুন। এতে ভেতরটা সুন্দর গন্ধে ভরে থাকবে।

তথ্যসূত্র: বিডিনিউজ২৪.কম

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: জেনে নিন অ্যাসিডিটি থেকে মুক্তির উপায় !
Previous Health Tips: মেছতাকে না বলুন

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')