home top banner

Health Tip

টমেটো খাবেন যে ৫ কারণে...
20 March,14
Tagged In:  health benefits of tomatoes  tomatoes benefits  
  Viewed#:   248

5-reasons-to-eat-tomatoesকাঁচা টমেটো কিংবা টমেটো দিয়ে বাড়িতে তৈরি স্যুপ, সস্ বা সালাদ খেতে বললে কিংবা তরকারিতে টমেটো দিলে, আপনি কি উল্টো দিকে হাঁটতে শুরু করেন? সারা বিশ্বে পরিচালিত অসংখ্য গবেষণা কিন্তু টমেটোকে আপনার প্রতিদিনের খাবারের তালিকায় রাখার বিষয়ে জোর দিচ্ছে। কারণ, টমেটোতে রয়েছে নানা পুষ্টি-উপাদান ও অ্যান্টি অক্সিডেন্ট। নিয়মিত টমেটো খাওয়ার অভ্যাস আপনাকে রোগমুক্ত রাখে। আপনার স্বাস্থ্যকে রাখে সুস্থ ও সবল।

যে কারণে আপনি টমেটোকে প্রতিদিনের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবেন, সে ধরনের ৫টি উপকারিতা নিচে উপস্থাপন করা হলো: 

 
দৃষ্টিশক্তি বাড়ায়: টমেটোতে রয়েছে ভিটামিন ‘এ’, যা আপনার দৃষ্টিশক্তিকে বাড়ায়। একই সঙ্গে রাতকানা ও ছানি জাতীয় জটিল রোগ প্রতিরোধ করে।

ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে: বিভিন্ন গবেষণায় দেখা গেছে, টমেটোতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট জাতীয় উপাদান লাইকোপিন থাকে, যা ক্যান্সারের ঝুঁকি হ্রাসে কার্যকরভাবে সহায়তা করে। নিয়মিত টমেটো খাওয়ার অভ্যাসে ফুসফুস, পাকস্থলি ও প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি অনেকাংশে হ্রাস পায়।

রক্ত সুষম রাখে: গবেষণায় দেখা গেছে, একটিমাত্র টমেটো একজন মানুষের প্রতিদিনের প্রায় ৪০ শতাংশ ভিটামিন ‘সি’-এর চাহিদা পূরণ করতে পারে। টমেটোতে আরও রয়েছে ভিটামিন এ, পটাসিয়াম ও লৌহ। এ উপাদানগুলো রক্তকে সুষম রাখার জন্য অপরিহার্য। এতে আরও রয়েছে ভিটামি ‘কে’, যা রক্তপাত ও রক্ত জমাট বাঁধার মতো বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে। শরীরের সব অঙ্গ-প্রত্যঙ্গে স্বাভাবিকভাবে রক্ত সরবরাহেও ভূমিকা রাখে টমেটো।  tomatoes

সুস্থ-সবল হার্টের জন্য: টমেটোতে থাকা লাইকোপিন আপনাকে কার্ডিওভাস্ক্যুলার জাতীয় রোগসমূহ থেকে দূরে রাখে। প্রতিদিন টমেটো খাওয়ার ফলে রক্তে কোলেস্টেরোল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে যায়। ফলে, রক্তবাহী ধমনীর দেয়ালে চর্বি জমা হয় না। ফলে, হার্ট থাকে রোগমুক্ত।

হজমশক্তি বাড়াতে:  প্রতিদিন টমেটো খাওয়ার ফলে আপনার পরিপাকতন্ত্র তথা হজম ব্যবস্থা থাকে সুস্থ ও সবল। কারণ, এ অভ্যাস একদিকে যেমন কোষ্ঠকাঠিন্য থেকে দূরে রাখে, অন্যদিকে ডায়রিয়াও প্রতিরোধ করে। এখানেই শেষ নয়। জন্ডিস প্রতিরোধেও টমেটোর ভূমিকা অসামান্য। একই সঙ্গে শরীর থেকে কার্যকরভাবে বিষাক্ত বর্জ্য ছেঁকে বের করে দেয় টমেটো।

সূত্র - দৈনিক মানবজমিন

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: কোমর ব্যথা নিরাময়ের সহজ উপায়
Previous Health Tips: শশার পুষ্টিগুণ

More in Health Tip

গাইনি ডাক্তারের কাছে যে বিষয়গুলো কখনোই লুকাবেন না

মেয়েলী যে কোনো সমস্যা হলেই গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর গাইনি ডাক্তারের শরনাপন্ন হতে অনেক নারীই কিছুটা দ্বিধাবোধ করেন। বিশেষ করে ডাক্তার যদি পুরুষ হয়ে থাকেন তাহলে অধিকাংশ সমস্যার কথাই জানাতে পারেন না নারীরা। গাইনি ডাক্তারের কাছে কিছু বিষয় লজ্জায় এড়িয়ে যান বেশিরভাগ রোগী। কিন্তু অত্যন্ত... See details

ত্বকের ক্লান্তি ভাব লুকাবেন যেভাবে

বেসরকারি ফার্মে চাকরি করেন অর্ষা। প্রায়ই বাসায় ফেরার পর তাকে রাত জেগে অফিসের কাজ করতে হয়। রাত জেগে কাজ করার ফলে ভালো ঘুম হয় না। তাই পরদিন সকালে অফিসে যাওয়ার পর খুবই ক্লান্তি লাগে তার। মাঝেমধ্যে এ বিষয় নিয়ে তিনি দুশ্চিন্তায় পড়ে যান। ঠিকমতো ঘুমের অভাবে চোখের নিচেও কালি পড়েছে। প্রায়ই অফিসের... See details

পেয়ারার স্বাস্থ্য উপকারিতা

ছোট থেকে বড় সকলের কাছেই পেয়ারা খুবই প্রিয় একটি ফল৷ পেয়ারায় বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা রয়েছে, আর এই কারণেই এটি ‘সুপার ফ্রুট’ নামে পরিচিত৷ আপনিও জেনে নিন এই ‘সুপার ফ্রুট’এর গুণাগুণ৷ •    শরীরের অতিরিক্ত শর্করা শুষে নিতে পারে পেয়ারা৷ এছাড়াও এতে... See details

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা ও সহজ সমাধান

গ্যাস্ট্রিক বা এসিডিটির সমস্যা আমাদের দেশে খুবই স্বাভাবিক ব্যপার। অনেককে বছরের প্রায় সময়ই ভূগতে হয় এ সমস্যায়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে এর প্রতিকার হিসাবে পাওয়া যায় অনেক নামি দামি ওষুধ। কিন্তু আমাদের হাতের কাছের বিভিন্ন প্রকৃতিক জিনিস দিয়ে যদি করা যায় এর নিরাময়, তাহলে বাড়তি টাকা খরচ করার কি... See details

ওজন কমাতে রাতের বিশেষ খাবার ‘দই-ফল’

ওজনটা নিয়ে অনেকেই বেশ বিপাকে আছেন। ওজন যত সহজে বাড়ে তত সহজে কমে না। কঠিন ডায়েট চার্ট, দীর্ঘ সময় ব্যায়াম করে ঘাম ঝরানোর কাজটাও খুবই কঠিন। তাই ওজন কমানোর ইচ্ছে থাকলেও কমানো হয়ে ওঠে না। যারা চট জলদি ওজন কমাতে চান একেবারে কষ্ট ছাড়াই তারা রাতের খাবারের মেন্যুটা একটু বদলে ফেলুন। রাতের খাবারে অন্য সব... See details

ডিম খাওয়ার লাভ-লোকসান!

ট্রেন কিংবা বাস স্টেশনে, লঞ্চঘাটে, স্টেডিয়ামে, হাট-বাজারে এখনো শোনা যায় ফেরিওয়ালার ডাক—‘এই ডিম ডিম ডিম...সেদ্ধ ডিম...মুরগির ডিম...হাঁসের ডিম।’ আর তা হবেইবা না কেন? সহজলভ্য পুষ্টির উত্স হিসেবে ডিমের তুলনা কেবল ডিমই হতে পারে। তাই বাড়িতে বা রেস্তোরাঁয় সকাল-বিকেলের নাশতাতেই হোক... See details

healthprior21 (one stop 'Portal Hospital')