home top banner

Health Tip

জেনে নিন গর্ভধারনের খুঁটিনাটি পর্ব-৫
25 April,13
View in English
Tagged In:  pregnancy step  pregnancy care  

pregnancy-and-exerciseগর্ভকালীন ব্যায়াম

গর্ভবতি হলেই অনেকে মনে করেন বা আত্মীয়স্বজনরা বলেন সম্পূর্ন বিশ্রামে থাকতে হবে। কোন কাজ করা যাবে না ইত্যাদি। আসলে গর্ভাবস্থায়ও কর্মক্ষম থাকা যায়। গর্ভাবস্থায় শারীরিক ব্যায়াম শরীরকে যেমন ফিট রাখতে সহায়তা করে তেমনি প্রসবকালীন ব্যাথাসহ অন্যান্য জটিলতা দূর করতেও ভূমিকা রাখে। গর্ভকালীন শারীরিক ব্যায়ামেঃ

- পিঠের ব্যথা দূর করে ও অন্যান্য ব্যথা-জটিলতায় আরাম দেয়
- শারীরিক সক্ষমতাকে বাড়িয়ে দেয়
- অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে
- গ্যাস্টেশনাল ডায়াবেটিসের ঝুঁকি কমায়, গর্ভকালীন উচ্চ রক্তচাপ কমায়, প্রসব পরবর্তি অবসাদ দূর করে
- প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেশি শক্তিশালী করে যা নিরাপদ প্রসবে সহায়তা করে

কখন করবেন না

ব্যায়াম শুরুর পূর্বে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন। যদিও গর্ভকালীন ব্যায়াম মা ও শিশু উভয়ের স্বাস্থ্যের জন্যই উপকারী তথাপি আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে তীব্র ব্যাথা কিংবা কোন নির্দিষ্ট সমস্যা থেকে থাকে। যার মধ্যে আছেঃ ডায়াবেটিস যা ভালভাবে নিয়ন্ত্রন করা হয় না বা যাচ্ছে না, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, Placenta Previa  বা গর্ভফুলের সমস্যা যাতে প্রসবপূর্ব ও প্রসব পরবর্তি অতিরিক্ত রক্তক্ষরন হয় ইত্যাদি।

কতক্ষন করবেন

বিশেষজ্ঞরা বেশিরভাগ গর্ভবতি মহিলাদের ক্ষেত্রে প্রতিদিন অথবা সপ্তাহের বেশিরভাগ দিনে কমপক্ষে ৩০ মিনিট পর্যন্ত মধ্যমমানের ব্যায়ামের কথা বলে থাকেন। তবে এর চেয়ে কম হলেও অসুবিধা নেই। এটা আপনার শরীরকে যেমন ফিট রাখতে সাহায্য করে তেমনি প্রসবকেও সহজ করে তোলে।

যারা প্রথমবারের মত ব্যায়াম শুরু করছেন তারা ‘হাটা’ দিয়ে শুরু করতে পারেন। এটি আপনার রক্ত চলাচল বাড়াতে সাহায্য করবে, রক্ত প্রচুর অক্সিজেন পাবে। এতে গীঁটের ব্যাথা কমে। এছাড়া সাঁতার, সাইক্লিংও উপকারী। ভারোত্তলন করতে পারেন তবে খেয়াল রাখতে হবে বেশি ওজন তোলা যাবে না।

ব্যায়ামের শুরুতেই বা শুরুর দিনেই একাধারে অনেক্ষন না করে প্রথম প্রথম ৫ মিনিট এরপর ১০ মিনিট, ১৫ মিনিট করে বাড়ানো উচিত যতক্ষন না আপনি ৩০ মিনিটে পৌঁছান। আপনি যদি গর্ভবতি হওয়ার আগে থেকেই ব্যায়ামে অভ্যস্থ হন তবে গর্ভবতি হওয়ার পরও তা চালিয়ে যেতে পারেন যেমনটি আগে করতেন। চালিয়ে যেতে পারেন ততক্ষন যতক্ষন আপনার ভাল লাগছে বা আপনার ডাক্তার এটাকে সমর্থন করছেন।
ব্যায়ামের পূর্বে বা পরে লম্বা হয়ে শুয়ে দম নিয়ে নিন। পর্যাপ্ত তরল পান করুন যাতে পানিশুন্যতা দেখা না দেয় এবং সতর্ক থাকুক ব্যায়ামে যাতে শরীরের তাপমাত্রা অতিরিক্ত বেড়ে না যায়। এমন ব্যায়াম করবেন না যাতে আপনি চরমভাবে পরিশ্রান্ত হয়ে পড়েন।

কোন কোন ব্যায়াম করবেন

আপনি যদি না জানেন কোন ব্যায়ামটি আপনার জন্য উপযুক্ত তাহলে আপনার ডাক্তার কিংবা স্বাস্থ্যসেবা প্রদানকারীকে জিজ্ঞ্যেস করুন। এমন কোন ব্যায়াম করবেন না যাতে পিঠে ভর দিয়ে দীর্ঘক্ষন শুয়ে থাকতে হয় বিশেষ করে যখন আপনি গর্ভের মাঝামাঝি। আর অবশ্যই খেয়াল রাখতে হবে কোনধরনের ভারী ব্যায়াম করা যাবে না যেমন স্কিইং, ডাইভিং, স্কেটিং ইত্যাদি।

ফুরফুরে থাকুন

যদি ভাল লাগে তবে লেগে থাকুন আর প্রাত্যহিক কাজের সূচিতে ব্যায়ামকে রাখুন। এক্ষেত্রে নীচের বিষয়গুলো বিবেচনায় রাখতে পারেনঃ

অল্প থেকে শুরু করুন – আপনার জিমে যাওয়ার দরকার নাই বা দামি ব্যায়ামের পোষাকের দরকার নাই। বাসাতেই কিংবা কোন খোলা জায়গায় শুরু করুন।
একজন সংগী নিন – ব্যায়ামটা আরো উপভোগ্য করার জন্য সম্ভব হলে একজন সংগী নিতে পারেন। ভাল হয় আপনার পরিবারের কাউকে কিংবা পরিবারের সবাইকে নিতে পারলে।
ব্যায়ামের সময় গান শোনা – যদি আপনার অভ্যেস থাকে তবে হেডসেট ব্যবহার করতে পারেন এবং এমন সব গান শুনুন যাতে আনন্দ পাওয়া যায়, উজ্জীবিত থাকা যায়।
উপযুক্ত অফারটি বেছে নিন – আজকাল অনেক জিম বা ফিটনেস কেন্দ্রে গর্ভবতি মায়েদের ব্যায়ামে বিভিন্ন অফার দিয়ে থাকে যদিও আমাদের দেশে হাতে গোনা কিছু ফিটনেস কেন্দ্র আছে। যেখান থেকে আপনি আপনার জন্য উপযুক্তটি বেছে নিতে পারেন।
সৃজনশীল কিছু করা – নিজেকে কোন একটিতে বৃত্তবন্দী করে রাখবেন না। একঘেয়ে ব্যায়াম ভাল না লাগলে গানের সাথে সাথে নাচতেও পারেন।
নিজেকে বিশ্রাম দিন – গর্ভাবস্থায় যতই দিন যাবে আপনার শরীর আরো বেশি করে বিশ্রাম চাইবে। কাজেই চাহিদামত ব্যায়ামের পরিমানও কমিয়ে দিতে হবে।

কখন বন্ধ করবেন

শরীরের ভাষা বুঝুন। বিপদ সংকেত গুলো চিনে নিন যে কখন আপনাকে ব্যায়াম বন্ধ করতে হবেঃ মাথাঘোরা, মাথাব্যাথা, শ্বাস নিতে কষ্ট, বুকে ব্যাথা, পেটে ব্যাথা, যোনীপথে রক্তপাত ইত্যাদি। ব্যায়াম বন্ধ করার পরও লক্ষন গেলে ডাক্তারের দ্বারস্থ হোন।

সৌজন্যেঃ হেলথ প্রায়র ২১

Please Login to comment and favorite this Health Tip
Next Health Tips: তেলে ভাজা খাবার ও তেল
Previous Health Tips: Getting Pregnant Part-4

More in Health Tip

কিডনি সুস্থ্য রাখার উপায়

কিডনি শব্দটির সাথে আমরা সবাই অল্পবিস্তর পরিচিত। আমাদের শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গটি প্রধাণত দেহের ছাঁকনি হিসেবে কাজ করে এবং রক্ত থেকে দূষিত বর্জ্য পদার্থগুলো ছেঁকে বের করে দেওয়ার দায়িত্ব পালন করে। আমাদের কিছু প্রতিদিনের সহজ অভ্যাস দেহের এই গুরুত্বপূর্ণ অঙ্গটিকে সুস্থ রাখতে পারে। কিডনি রোগের... See details

টিনএজারদের হতাশার কারণ

হতাশা একটি মানসিক রোগ। যে কোনো বয়সেই হতাশা মানুষকে গ্রাস করতে পারে। তবে সাধারণত উঠতি বয়সী তরুণ-তরুণীদেরই এ রোগে ভোগার পরিমাণ বেশী। এ বয়সে মানুষের স্বপ্নের পরিধি থাকে বিশাল আর তা ভেঙে গেলে সেই মানসিক চাপ নেবার ক্ষমতা অধিকাংশ তরুণ-তরুণীদেরই থাকে না। কিছু লক্ষণ দেখলে সহজেই বোঝা সম্ভব আপনার... See details

খুশকি থেকে রক্ষার কয়েকটি উপায়

শীতকালে মাথায় খুশকির সমস্যা নিয়ে চিন্তিত অনেকেই। এ সময় মাথার স্ক্যাল্পে প্রতিনিয়ত নতুন কোষ হয়। সেই সঙ্গে ঝরে পড়ে মৃত কোষ গুলি। খুশকি থেকে মুক্তি পাওয়ার কয়েকটা উপায় তুলে ধরা হলো: ১. অলিভ ওয়েল হালকা গরম করে আঙ্গুলের ডগায় নিয়ে চুলের ফাঁকে ফাঁকে আলতো ঘষে ঘষে লাগান। একঘণ্টা রেখে দিন। তারপর কুসুম গরম... See details

7 COMMON THINGS THAT DETERIORATES YOUR VISION

Close Vision Work Promotes Eye Problems Without a doubt, going through a manuscript, journal as well as anything at all close-up distances could make your eye sight in the long run a whole lot worse. This is caused due to “MYOPIA” or near sightedness. Let me explain After hours... See details

10 Mysterious Pains you shouldn’t Ignore Part - 7

Testicular Pain You should never ignore testicular pain, as it often indicates a condition that could get worse -- much worse -- if ignored for too long. Anything from a hernia to cancer can cause testicular pain. The spermatic cord could be twisted, causing testicular torsion,... See details

প্রেসক্রিপশন

লিভার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। লিভার বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হতে পারে। তার মধ্যে জন্ডিস একটি মারাত্দক রোগ। এর অপর নাম কামলা, ন্যাবা। যকৃতের পিত্ত নিঃসরণ ক্রিয়ার স্বল্পতা অথবা অবরুদ্ধতাবশত রক্তসহ পিত্ত মিশ্রিত হয়ে শারীরিক রক্ত সঞ্চালিত হয়ে চর্ম, চোখের শ্বেত বর্ণ স্থান, মূত্র পীত বর্ণ হলে তাকে... See details

healthprior21 (one stop 'Portal Hospital')