home top banner

খবর

‘স্কুল স্বাস্থ্যসেবা কেন্দ্র’ সম্পর্কে জানেনা পাবনার শিক্ষার্থীরা
১১ মে, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   137

 কোমলমতি স্কুল শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্য শিক্ষা দেওয়ার লক্ষ্যে পাবনায় স্কুল স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু থাকলেও সে সম্পর্কে কিছুই জানেনা জেলার শিক্ষার্থীরা। 

 
এমনকি অধিকাংশ শিক্ষকদেরও পরিস্কার ধারণা নেই এই স্কুল স্বাস্থ্যসেবা সম্পর্কে। 
 
এদিকে, স্কুল স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে স্কুলগুলোতে গিয়ে স্বাস্থ্যসেবা দেওয়ার কথা থাকলেও নানা কারণে তা দেওয়া হচ্ছেনা বলে অভিযোগ রয়েছে। 
 
এতে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে শিশু শিক্ষার্থীরা। ফলে সফলতার মুখ দেখছেনা সরকারের গৃহীত এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
 
জেলা সদরের স্কুলগুলোর প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান ও তাদের স্বাস্থ্যসেবা সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য দেশের কয়েকটি জেলা সদরে চালু রয়েছে ‘স্কুল স্বাস্থ্যসেবা কেন্দ্র’। তার মধ্যে পাবনা জেলা সদরে রয়েছে একটি স্কুল স্বাস্থ্যসেবা কেন্দ্র। 
 
কিন্তু যাদের জন্য এই সেবা কেন্দ্র সেই শিশু শিক্ষার্থীরাই জানেনা পাবনা স্কুল স্বাস্থ্যসেবা কেন্দ্র কোথায়। কিভাবেই বা পাওয়া যায় এর সেবা। এমনকি সংশ্লিষ্টদের স্কুলে গিয়ে স্বাস্থ্যসেবা দিতেও দেখা যায়নি বলে জানায় শিক্ষার্থীরা।
 
স্বাস্থ্যসেবা কেন্দ্র স‍ূত্র জানায়, এই কেন্দ্রে প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী স্বাস্থ্যসেবা গ্রহণ করে। কিন্তু বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। 
 
স্বাস্থ্যসেবা কেন্দ্রে দু’জন মেডিকেল অফিসারের পদ থাকলেও একটি পদ দীর্ঘদিন ধরে খালি রয়েছে। ফলে একজন মেডিকেল অফিসার সবদিক সামলাতে হিমশিম খাচ্ছেন। 
 
স্থানীয় এলাকাবাসী জানায়, স্কুল স্বাস্থ্যসেবা কেন্দ্রের পাশেই রয়েছে জাগির হোসেন একাডেমী। এই স্কুলের কয়েকজন শিক্ষার্থীকে মাঝে-মধ্যে ওই স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা নিতে দেখা যায়। অন্য স্কুলের ছাত্র-ছাত্রীদের সচরাচর এখানে আসতে দেখা যায়না।
 
এ বিষয়ে জানতে চাইলে পাবনা টাউন গার্লস হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস মীম ও রোকসানা আক্তার বাংলানিউজকে জানায়, স্কুল স্বাস্থ্যসেবা কি সে সম্পর্কে তারা কিছু জানেনা। স্কুল স্বাস্থ্যসেবা কেন্দ্র থেকে তাদের স্কুলেও কাউকে আসতে দেখেনি। 
 
সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রাজিব হাসান ও মিলন হোসেন জানায়, স্বাস্থ্যসেবা কেন্দ্রের কেউ তাদের স্কুলে আসেনি। তারাও  চেনাজানা না থাকায় স্বাস্থ্যসেবা কেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে পারেনি। 
 
এদিকে জেলার  বিভিন্ন স্কুলের শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে শিক্ষকদেরও পরিস্কার ধারণা কোনো ধারণা নেই স্কুল স্বাস্থ্যসেবা কেন্দ্র ও এর কাজ সম্পর্কে।  
 
পাবনা টাউন গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মো. রবিউল করিম বাংলানিউজকে বলেন, ‘‘স্কুল স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদের স্কুলের মেয়েরা এখনও অন্ধকারেই আছে। স্কুল স্বাস্থ্যসেবা সম্পর্কে তারা কিছুই জানেনা।’’ 
 
পাবনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জায়েদুর রহমান বলেন, ‘‘স্কুল স্বাস্থ্যসেবা কেন্দ্রের কোনো কর্মকর্তা আমাদের সঙ্গে সেভাবে যোগাযোগ করেন না। শিক্ষার্থীদের সাথেও তাদের যোগাযোগ নেই। আর স্কুলে এসে স্বাস্থ্যসেবা দেবার কথা থাকলেও তারা আসেন না।’’
 
স্কুল স্বাস্থ্যসেবা কেন্দ্র পাবনা’র দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. মো. কামরুজ্জামান বলেন, ‘‘বছর জুড়ে সরকারি বিভিন্ন কর্মসূচির অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা কার্যক্রম চালাতে আমাদের হিমশিম খেতে হয়। স্বাস্থ্যসেবা কেন্দ্রে থেকে চিকিৎসা দিতে হয় আবার বিভিন্ন স্কুলে যেতে হয়। এতে জটিলতা তৈরি হয়।’’
 
তিনি জানান, মূলত লোকবল কম থাকায় এ সমস্যা হচ্ছে। বর্তমানে কেন্দ্রটিতে একজন অফিসার, একজন ফার্মাসিস্ট ও একজন এলএমএসএস রয়েছেন।
 
পাবনার সিভিল সার্জন ডা. তাহসীন বেগম বলেন, ‘‘উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখেছি। যদি লোকবল আরও বাড়ানো যায় তাহলে এই স্কুল স্বাস্থ্যসেবা আমরা আরও সুন্দরভাবে দিতে পারব।’’
 
গুরুত্বপূর্ণ এ স্বাস্থ্যসেবা কেন্দ্রে পদ সৃষ্টি করে লোকবল বৃদ্ধি এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি শিক্ষক-অভিভাবকদের।
 
 
 
 
Source:http://www.banglanews24.com/detailsnews.php?nssl=168093414e23ebc9347f2652b0e89e70&nttl=11052013195480

Please Login to comment and favorite this News
Next Health News: ভোলায় ২৫০শয্যা সদর হাসপতালের ভিত্তি প্রস্তর স্থাপন
Previous Health News: সৈয়দপুরে একশ’ শয্যা হাসপাতালে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')