হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রিন্স ফিলিপ
১৮ জুন, ১৩
Posted By: Healthprior21
Viewed#: 112
ব্রিটেনের প্রিন্স ফিলিপ ১১ দিন হাসপাতালে চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছেন। ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ৯২ বছর বয়স্ক প্রিন্স ফিলিপ পাকস্থলীর অস্ত্রোপচারের জন্য ৬ জুন বেসরকারি হাসপাতাল লন্ডন ক্লিনিকে ভর্তি হন। বাকিংহাম প্যালেস আগেই জানিয়েছিল, তার অস্ত্রোপচার জরুরি নয়, পূর্বনির্ধারিত ছিল। খবর বিবিসির।
ডিউক অব এডিনবরা ফিলিপ গতকাল হেঁটে হাসপাতাল থেকে বের হন। হাস্যোজ্জ্বল ফিলিপ এসময় উপস্থিত লোকজনের উদ্দেশে হাত নাড়ান। ডাক্তার ও স্ত্রীর পরামর্শ অনুযায়ী তার পুরোপুরি সুস্থ হতে কয়েক মাস লাগবে। রাণী ও তার স্বামীর সিদ্ধান্ত অনুযায়ী অসুস্থতা সম্পর্কে বিস্তারিত জানানো হবে না। প্রায় দুই সপ্তাহ হাসপাতালে থাকায় তিনি কিছু অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। শরতের আগে তাকে আর জনসম্মুখে দেখা যাবে না। তার অবস্থা এখন ভাল বলে গতকাল রাজপ্রাসাদের এক বিবৃতিতে জানানো হয়।
সূত্র - দৈনিক ইত্তেফাক