home top banner

খবর

স্তনব্যথায় আতঙ্ক নয়
০৭ মে, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   148

 শতকরা ৭০ ভাগ নারী জীবনে কোনো না-কোনো সময় স্তনব্যথা নিয়ে চিন্তিত বোধ করেছেন। কিন্তু সত্যিকার অর্থে স্তনে চিনচিনে ব্যথা নিয়ে আসলে 

 
ভয় পাওয়ার কিছু নেই। অধিকাংশ ক্ষেত্রেই এই ব্যথা নারীদের মাসিক ঋতুচক্রের হরমোনের ওঠানামার সঙ্গে সম্পর্কযুক্ত। এই ব্যথাকে সাইক্লিক্যাল 
 
মাস্টালজিয়া বলা হয়। মাসিকের ঠিক আগে দুই স্তনই ভারী বোধ হয়, চিনচিনে ব্যথা করে। মাসিক শেষ হওয়ার পর তা ধীরে ধীরে সেরে যায়। 
 
তবে ৬০ শতাংশ নারীর পরবর্তী মাসিকের সময় আবারও এই ব্যথা হতে পারে। ৩০ থেকে ৫০ বছর বয়সী নারীদের এই ব্যথা বেশি অনুভূত হয়। 
 
তবে তীব্র ব্যথা, সঙ্গে জ্বর বা অন্যান্য উপসর্গ থাকলে অন্য কোনো গুরুতর কারণ আছে কি না, তা খুঁজে দেখতে হবে। স্তন্যদানকারী নারীর স্তনে 
 
সংক্রমণ বা প্রদাহ হলে এ রকম তীব্র ব্যথা হতে পারে। কারও কারও জন্মনিয়ন্ত্রণ বড়ি বা মেনোপজের পর হরমোন থেরাপি নিলে স্তনব্যথা হতে 
 
পারে। 
স্তনব্যথা হলে অধিকাংশ নারী ক্যানসারের ভয়ে ভীত হয়ে পড়েন। মনে রাখতে হবে, স্তনের অধিকাংশ ক্যানসার ব্যথাহীন চাকা নিয়ে নিজেকে জাহির 
 
করে, ব্যথা ক্যানসারের সাধারণ উপসর্গ নয়। সাইক্লিক্যাল স্তনব্যথার তেমন কোনো চিকিৎসা নেই। বেশি ব্যথা হলে ব্যথানাশক বড়ি বা মলম 
 
ব্যবহার করা যায়। প্রচলিত বিভিন্ন হরমোন ওষুধ, প্রাকৃতিক ওষুধ, যেমন ইভনিং প্রিমরোজ ওয়েল বা অ্যান্টিবায়োটিকের ভূমিকা নিয়ে এখনো প্রশ্ন 
 
আছে।  ডা. তানজিনা হোসেন, হরমোন ও ডায়াবেটিস বিভাগ, বারডেম হাসপাতাল।
 
 
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-05-06/news/350060
 

Please Login to comment and favorite this News
Next Health News: মুষ্টিবদ্ধ হাতে স্মৃতিশক্তি বৃদ্ধি!
Previous Health News: FDA warns pregnant women about epilepsy drug

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')