home top banner

খবর

সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে, শীতে বেড়েছে রোগব্যাধি
২৭ ডিসেম্বর, ১২
 Posted By:   Healthprior21
  Viewed#:   14

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাল্ব জ্বালিয়ে শিশুকে তাপ দিচ্ছেন এক মা। গতকাল তোলা ছবি

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাল্ব জ্বালিয়ে শিশুকে তাপ দিচ্ছেন এক মা। গতকাল তোলা ছবি

ঘন কুয়াশা কেটে যাওয়ার পর রাজশাহীতে শীতের তীব্রতা বেড়েছে। গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল জেলাটিতে। তীব্র ঠান্ডায় জেলার মানুষের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকে; বিশেষ করে শিশু ও বয়স্ক ব্যক্তিরা হাসতাপালে ভর্তি হচ্ছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও ত্রাণ অধিদপ্তরে ২৫ হাজার শীতবস্ত্রের চাহিদা পাঠানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত এ ব্যাপারে কোনো সাড়া মেলেনি। আবহাওয়া দপ্তর জানায়, গতকাল সকালে রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়—৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশে সর্বনিম্ন। সকালে রাজশাহীতে বাতাসের আর্দ্রতা ছিল ৯২ শতাংশ এবং বেলা তিনটায় ৭৬ শতাংশ।
জেলার বিভিন্ন এলাকা ঘুরে শীতে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষকে চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে।
গতকাল বেলা ১১টার দিকে পবা উপজেলার চরখিদির গ্রামে গিয়ে দেখা যায়, বৃদ্ধ ও শিশুরা আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করছে। কোলের শিশুকে আঁচলে জড়িয়ে বাড়ির আঙিনায় কাজ করছেন এক গৃহবধূ। শীতের প্রসঙ্গ তুলতেই তিনি বললেন, ‘সরকার এখানটা-ওখানটায় কম্বল দিচ্ছে, আমহারখে দেকতে পায় নাখো। ছেল্যাপিল্যা লিয়ে আমরা যে জাড়ে মইরি গেনু।’
গতকাল বিকেল চারটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে এই প্রতিবেদক ঠান্ডা, সর্দি, কাশিসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিশু ও বয়স্ক রোগীদের চাপ দেখতে পান।
হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ঠান্ডাজনিত রোগ নিয়ে অনেক শিশুকে সেখানে ভর্তি করা হয়েছে। উচ্চশক্তির বাল্ব জ্বালিয়ে শিশুদের শরীর গরম রাখার চেষ্টা করছেন মায়েরা।
হাসপাতালের ২৪ নম্বর শিশু ওয়ার্ডের চিকিৎসক তাহামিদুর রহমান বলেন, তাঁদের ওয়ার্ডের শিশুদের শীত থেকে সুরক্ষার রুমহিটার চালানো হয়েছে। তা ছাড়া অতিসংকটাপন্ন শিশুদের কাছে বড় বাল্ব জ্বালিয়ে রাখা হয়েছে।
রাজশাহীর জেলা প্রশাসক আবদুল মান্নান জানান, শীতার্ত ব্যক্তিদের জন্য প্রধানমন্ত্রীর দপ্তরে ১০ হাজার এবং ত্রাণ অধিদপ্তরে ১৫ হাজার কম্বলের জন্য গত শুক্রবার তিনি ফ্যাক্সবার্তা পাঠিয়েছেন। তবে বুধবার (গতকাল) পর্যন্ত কোনো সাড়া পাননি।

content aggregation:healthPrior21

source:prothom-alo

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

 

Please Login to comment and favorite this News
Next Health News: প্রচণ্ড শীতে আরো ১০ জনের মৃত্যু
Previous Health News: পানির জন্য শিল্পকর্ম

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')