home top banner

খবর

সম্পর্ক অটুট রাখার ৭ উপায়
২২ জানুয়ারী, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   51

সম্পর্ক অটুট রাখার ৭ উপায়

বন্ধুত্বের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। জীবনে সফল হতে ভালো বন্ধুর সহযোগিতা খুবই প্রয়োজন- এ কথা সবাই জানেন। কিন্তু ভালো বন্ধু ক’জনই বা পাওয়া যায়। কবি কাজী নজরুল ইসলামের ভাষায়- ‘বন্ধু আমি পেয়েছি, যার সাক্ষাৎ আমি নিজেই করতে পারবো না। এরা সবাই আমার হাসির বন্ধু, গানের বন্ধু, ফুলের সওদার খরিদ্দার এরা। এরা অনেকেই আমার আত্মীয় হয়ে উঠেছে, প্রিয় হয়ে উঠেনি কেউ।’

আবার ভালো বন্ধু কাউকে পেলেও প্রয়োজনীয় পরিচর্যার অভাবে তিনি হারিয়ে যেতে পারেন জীবন থেকে। বন্ধুত্ব তৈরি হতে সময় লাগে। দীর্ঘদিন ধরে পরস্পরের প্রতি আস্থা, বিশ্বাস ও ভালোবাসার সমন্বয়ে ধীরে ধীরে তৈরি হয় বন্ধুত্ব। তবে বন্ধুত্ব নষ্ট হতে খুব বেশি দিন লাগে না। সামান্য বিষয় নিয়ে অবিশ্বাস কিংবা আস্থাহীনতার কারণে দীর্ঘদিনের অন্তরঙ্গ বন্ধুও হয়ে যেতে পারে প্রাণের শত্রু। যদিও কেউ কেউ বলতে পারেন- এমনটা হলে বুঝতে হবে, তাদের মাঝে সত্যিকারের বন্ধুত্বই ছিল না। সে বিতর্কে আমরা যাব না।

আজ আমরা বন্ধুত্ব শক্তিশালী করা ও অটুট রাখার উপায় নিয়ে আলোচনা করব। তবে তার আগে জানবো ভালো বন্ধুত্বের বৈশিষ্ট্য সম্পর্কে।

ভালো বন্ধুত্বের বৈশিষ্ট্য কী?
ক. পরষ্পরের প্রতি আস্থা ও বিশ্বাস রাখে
খ. সর্বাবস্থায় পরস্পরকে সহযোগিতা করতে প্রস্তুত থাকে
গ. আনন্দ কিংবা বেদনার বিষয়গুলো পরস্পর ভাগাভাগি করে নেয়
ঘ. পারষ্পরিক পরামর্শের মাধ্যমে সমস্যার সমাধান করে
ঙ. নিজেদের মধ্যে কোনো বিষয়ে ভুল বোঝাবুঝি হলে তা নিরসনে প্রস্তুত থাকে
চ. আজীবন বন্ধুত্ব বজায় রাখে, এমনকি নিজের  সামাজিক ও অর্থনৈতিক অবস্থানের উন্নতি হলেও

সম্পর্ক শক্তিশালী ও অটুট রাখবেন কিভাবে?
বন্ধুত্ব কিংবা সম্পর্ক শক্তিশালী ও অটুট রাখার অনেক পন্থা আছে। যা ব্যক্তিত্ব ও সামাজিক অবস্থানের ওপর নির্ভর করে। তবে এখানে আমরা সাধারণ কিছু পরামর্শ দেব। যা আপনার সম্পর্ককে চিরদিন অটুট রাখতে সহায়তা করবে।

ক. আস্থা ও বিশ্বাস
আস্থা ও বিশ্বাস মানুষের মহৎ গুণ। এটি সম্পর্ক শক্তিশালী ও অটুট রাখার ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ। বন্ধু, স্বামী-স্ত্রী, প্রেমিক-প্রেমিকা সবার ক্ষেত্রেই এ কথা প্রযোজ্য। আপনার সাথে ভালো সম্পর্ক আছে, এমন কাউকে আপনি বিশ্বাস করলে, তিনিও একইভাবে আপনাকে বিশ্বাস করবেন। আর তখন সম্পর্ক শক্তিশালী হয়ে উঠবে। কিন্তু এই বিশ্বাস অবিশ্বাসে রূপ নেবে, যখন এতে সন্দেহ ও স্বার্থপরতা থাকবে। আর তা বেশি দিন চলতে থাকলে, যে কোনো সম্পর্কই ভেঙে যাবে। আর দু’জন হবেন দু’মেরুর বাসিন্দা। নিশ্চয়ই আমরা তা কেউ চাই না।
আপনি হয়তো বলতে পারেন, বন্ধু সব সময় আমার জন্য ভালো কিছু করবে- তা কিভাবে বিশ্বাস করবো? ভালো কথা। আমরা আবারো বলবো ভালো বন্ধুকে বিশ্বাস করুন। কারণ এটা নিশ্চিত যে, ভালো বন্ধু আপনার কখনো ক্ষতি করবে না।

খ. গুরুত্বপূর্ণ দিন মনে রাখুন
আপনার বন্ধুর জন্ম, বিবাহসহ স্মরণীয় দিনগুলো মনে রাখুন। এ দিনে তাকে সম্ভাষণ জানান। উপহারও পাঠাতে পারেন। অনেকে উপহার দেয়ার ক্ষেত্রে দামের বিষয়টি মুখ্য মনে করেন। আসলে ভালো বন্ধু টাকা দিয়ে বিবেচিত হয় না। আন্তরিকতাই মুখ্য। তাই উপহার দেয়ার ক্ষেত্রে আপনার সাধ্যের ব্যাপারটি খেয়াল রাখুন। আপনি সাধারণ একটি কার্ডও পাঠাতে পারেন।

গ. সমস্যার সময় সাহায্য করুন
এ বিষয়ে ব্যাখা দেয়ার প্রয়োজন পড়ে না। শুধু বলবো, বন্ধুকে যে কোনো উপায়ে যতভাবে সম্ভব সাহায্য করতে চেষ্টা করুন।

ঘ. যোগাযোগ রক্ষা করুন
Out of sight out of mind-ইংরেজি এ প্রবাদটি আমরা সবাই জানি। সেজন্য যেখানেই থাকুন না কেন- যোগাযোগ রক্ষা করুন। তথ্য প্রযুক্তির এ যুগে ফোন বা ই-মেইলে যোগাযোগ করা খুবই সোজা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার তো আছেই। এছাড়া ব্লগে আপনার দিনলিপি লিখেও বন্ধুকে শেয়ার করতে পারেন।

ঙ. আনন্দগুলো ভাগাভাগি করুন
আপনার আনন্দের বিষয়গুলো বন্ধুর সাথে ভাগাভাগি করুন। তার চিন্তা-ভাবনাও শুনুন। বন্ধুর উল্লেখ্যযোগ্য অর্জনে বাহবা দিন ও মজা করুন। রাসুল সা:-এর সাহাবিরা যখন একত্রিত হতেন, তখন পরস্পর অনেক বিষয় শেয়ার করতেন। এমন কি তাদের আলোচনায় স্ত্রীদের সাথে সম্পর্কের বিষয়ও চলে আসত।

চ. সুস্থ প্রতিযোগিতা বজায় রাখুন
অনেক সময় দুই বন্ধুর অসুস্থ প্রতিযোগিতার কারণে ভালো বন্ধুত্বও নষ্ট হয়ে যায়। তাই বন্ধুর সাথে প্রতিযোগিতার ক্ষেত্রে সচেতন থাকুন। পরষ্পরকে ছাড় দিন।

ছ. টাকা-পয়সার লেনদেন
টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। সম্ভব হলে বন্ধুর কাছ থেকে টাকা ধার না করাই ভালো। তবে খুব প্রয়োজন হলে করতে পারেন। সেক্ষেত্রে যথাসময়ে পরিশোধ করতে চেষ্টা করুন। অধিকাংশ ক্ষেত্রে টাকা পয়সার লেনদেন নিয়ে বন্ধুদের মাঝে ভুল বোঝাবুঝি ও মন কষাকষির সৃষ্টি হয়। যার ধারাবাহিকতায় বন্ধুত্ব ভেঙে যায়।

পরিশেষে বলবো, সম্পর্ক তথা বন্ধুত্ব অটুট রাখতে চাই পারস্পরিক আস্থা, বিশ্বাস, দায়িত্বশীলতা ও সম্মানবোধ। যার মাধ্যমে সম্পর্ক হবে আরো বেশি শক্তিশালী ও দৃঢ়তর।

content aggregation:healthPrior21

source:dailynoyadigonto

Please Login to comment and favorite this News
Next Health News: Alcohol-fuelled sleep 'less satisfying'
Previous Health News: অপচিকিৎসা ও জনগণের সঙ্গে প্রতারণা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')