home top banner

খবর

শিশুর ঠোঁট ও তালুকাটা জন্মের পরই পরিচর্যা দরকার
১২ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   128

 প্রতিবছর বাংলাদেশে প্রায় চার থেকে পাঁচ হাজার ঠোঁটকাটা ও তালুকাটা শিশু জন্মগ্রহণ করে। প্রতি ৭০০ জন শিশুর মধ্যে একজনের এমন ত্রুটি থাকে। মায়ের গর্ভে বৃদ্ধির সময় এই শিশুদের মুখমণ্ডলের দুটি অংশ সঠিকভাবে যুক্ত হয় না। এই অসংগতির প্রকৃত কারণ এখনো অজানা। অনেক সময় পারিবারিক ইতিহাস থাকে। তবে এটা একটি ভ্রান্ত ধারণা বা কুসংস্কার যে সূর্যগ্রহণ বা কোনো পাপের ফল এ জন্য দায়ী।

এমন সমস্যার প্রকৃত কারণ অজানা থাকলেও কিছু যোগসূত্র রয়েছে। জাতিগত ও জিনগত প্রভাব ছাড়াও কয়েকটি বিষয় ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। যেমন—
—গর্ভাবস্থায় ফলিক অ্যাসিডের অভাব
—রক্ত সম্পর্কের আত্মীয়স্বজনের মধ্যে বিয়ে
—গর্ভাবস্থায় অতিরিক্ত ধূমপান
—মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
—গর্ভাবস্থায় ভাইরাস-জীবাণুর সংক্রমণ
চেহারার সৌন্দর্যহানি ছাড়াও এসব শিশুর স্পষ্ট কথা বলতে, দাঁত উঠতে, খাবার চুষে খেতে সমস্যা হয়, নাকে কথা বলা এবং শ্বাসনালিতে খাদ্য ঢুকে পড়ার সমস্যা দেখা দিতে পারে।
এমন শিশুর জন্মের পরপরই খাবার ও পরিচর্যা সম্পর্কে বিশেষজ্ঞ পরামর্শ দরকার। ঠোঁটকাটা ও নাকের ত্রুটির অস্ত্রোপচার তিন থেকে ছয় মাস এবং তালুকাটার ক্ষেত্রে অস্ত্রোপচার ১০ থেকে ১২ মাসের মধ্যে করা হয়। কোনো ত্রুটি অবশিষ্ট থাকলে তিন থেকে চার বছর বয়সে পুনরায় সংশোধন করা হয়। এ ছাড়া বাক্শক্তি উন্নয়নের জন্য পরিচর্যা দরকার। জন্মগত এসব ত্রুটির সফল ও আধুনিক চিকিৎসা বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি সরকারি ও বেসরকারি পর্যায়ের হাসপাতালে কম খরচে সম্ভব।
 
 
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-06-12/news/359732

Please Login to comment and favorite this News
Next Health News: জৈবপ্রকৌশলের মাধ্যমে তৈরি ধমনি প্রতিস্থাপন
Previous Health News: বুক জ্বালা-পোড়ার সমস্যা?

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')