home top banner

খবর

শিশু কেন বিছানা ভেজায়?
২৮ মার্চ, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   124

প্রস্রাবের বেগ হলে শৌচাগারে যেতে হবে, এটি দুই থেকে চার বছর বয়সেই শিশুরা শিখে ফেলে। আবার অনেকেই দিনে ঠিকঠাক হলেও রাতে ঘুমের মাঝে বিছানা ভেজায়। বয়সের সঙ্গে এ সমস্যা দূর হয়। পাঁচ-ছয় বছর বয়সের পরও রাতে বিছানা ভেজালে এবং অনেক দিন পর হঠাৎ এ সমস্যা শুরু হলে গুরুত্ব দিতে হবে। প্রস্রাবে সংক্রমণ, ডায়াবেটিস, মৃগী রোগ প্রভৃতি শারীরিক কারণে শিশু বিছানা ভেজাতে পারে। এ ছাড়া মানসিক কারণেও শিশুদের এ প্রবণতা দেখা দেয়। 
গবেষকদের মতে, যেসব শিশু রাতে বিছানা ভেজায়, অধিকাংশ ক্ষেত্রে তারা কোনো মানসিক দ্বন্দ্ব বা চাপে ভোগে, যা তারা প্রকাশ করতে পারছে না। স্কুলে ভর্তি, বাসা পরিবর্তন, মা-বাবার বিবাহ-বিচ্ছেদ বা মৃত্যু, নতুন ভাই বা বোনের জন্ম প্রভৃতি শিশুর জন্য দ্বন্দ্ব বা চাপের কারণ হতে পারে। একে ‘ইনিউরেসিস’ বলে।
এই শিশুরা বিছানা ভেজানোর কারণে নিজেও লজ্জা ও গ্লানি বোধ করে। বকুনি দিলে বা মারধর করলে তা আরও বাড়ে। তা না করে বরং কিছু বিষয়ে সচেতন হতে হবে। রাতে ঘুমের আগে বেশি পানি খাওয়ানো ঠিক হবে না এবং নিয়ম করে শৌচাগারে প্রস্রাব করাতে হবে। 
প্রতি রাতে নির্দিষ্ট সময়ে বিছানা ভেজালে ওই সময়ে তাকে শৌচাগারে নিয়ে যেতে হবে। বিশেষ ধরনের অ্যালার্ম (ইনিউরেসিস অ্যালার্ম) ব্যবহার করা যায়। রাতে বিছানা না ভেজালে পরদিন তাকে প্রশংসা বা পুরস্কৃত করুন। 
শিশুর মানসিক দ্বন্দ্ব বা চাপের ব্যাপারটি বোঝার জন্য খোলামেলা আলোচনা করুন। ডায়াবেটিস বা প্রস্রাবে সংক্রমণ সন্দেহ করলে পরীক্ষা করুন। ডা. মুনতাসীর মারুফ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।
 

Source:http://www.prothom-alo.com/detail/date/2013-03-28/news/340120 

Please Login to comment and favorite this News
Next Health News: Information overload: Finding fitness that works for you
Previous Health News: চোখে ছানি চিকিৎসায় কৃত্রিম লেন্স

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')