home top banner

খবর

শিশু কি অটিস্টিক?
১৭ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   123

ইদানীং অনেক অভিভাবক সুস্থ শিশুকে নিয়েও আতঙ্কে ভোগেন, তাঁর সন্তান কি অটিস্টিক? অটিজমে আক্রান্ত শিশুর সমস্যা বা লক্ষণগুলো বুঝতে তাই অভিভাবকদের হতে হবে অনেক সচেতন।

·         অটিস্টিক শিশুরা সামাজিক সম্পর্ক তৈরি করতে এবং সঠিক আচরণ করতে ব্যর্থ হয়। তাকে নির্দিষ্ট সামাজিক পরিস্থিতিতে প্রত্যাশিত আচরণের শিক্ষা দিতে হবে নিয়মিত। খেলার মাঝে সঙ্গীকে পড়ে যেতে দেখে শিশু হেসে উঠলে তার মানে এই নয় যে সে এটাকে মজার বিষয় বলে মনে করছে। হতে পারে, সে জানেই না এই সময়ে তার কী ধরনের আচরণ করা উচিত।

·         অটিস্টিক শিশুর সংবেদী ক্ষমতা অনেক সময় ভালো থাকে না। উ ৎ সবে বা বাজারে যেখানে শত শত মানুষ একসঙ্গে কথা বলছে, লাউডস্পিকার বাজছে জোর শব্দেতার কাছে নরকতুল্য অভিজ্ঞতা হতে পারে, কেননা সে হয়তো অতি শ্রবণসংবেদী।

·         অনেক সময় কথার আক্ষরিক অর্থটাই বোঝে। অন্য অর্থ থাকলেও তা ধরতে পারে না। অটিস্টিক শিশুদের সঙ্গে বাগধারা, প্রবচন, প্রহসন, দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার না করে সরাসরি সহজ ভাষায় কথা বলাই ভালো।

·         অন্যের কথা বোঝা ও নিজের মনের ভাব প্রকাশ করাদুটোই অটিস্টিক শিশুর জন্য কঠিন। সে কথা শুনতে পায়, কিন্তু সরাসরি যদি তাকে না বলা হয় অথবা পুরোটা না বলা হয়, তাহলে তার অন্তর্নিহিত অর্থ বুঝতে অনেক সময় সমস্যা হয়।

·         অন্যের সঙ্গে তুলনা করেই আপনার শিশুটি অটিস্টিক ভেবে বিভ্রান্ত হবেন না। প্রয়োজনে মনোরোগবিদ বা শিশুবিশেষজ্ঞের পরামর্শ নিন।  জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

সূত্র-প্রথম আলো

Please Login to comment and favorite this News
Next Health News: বিষযুক্ত আমে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতি- অভিমত বিশেষজ্ঞদের
Previous Health News: চুলের শত্রু তামা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')