home top banner

খবর

রোগের নাম পারকিনসনস
০৯ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   103

পারকিনসনস রোগ মস্তিষ্কের একটি ক্ষয়জনিত রোগ। এতে মস্তিষ্কের নির্দিষ্ট কিছু এলাকার কার্যক্ষমতা কমে যায়। ৫৫ বছরের বেশি বয়স্ক ব্যক্তিরাই এতে বেশি আক্রান্ত হন। মস্তিষ্কের প্রদাহ, বিভিন্ন ধরনের রাসায়নিক দূষণ, কিছু ওষুধের প্রতিক্রিয়া, মস্তিষ্কে আঘাত বা টিউমার, স্ট্রোক-পরবর্তী জটিলতা ইত্যাদি কারণে এ রোগ হতে পারে।
উপসর্গ: বয়স্ক ব্যক্তিদের লক্ষণগুলো অতি ধীরে প্রকাশ পেতে থাকে।
১. হাত-পায়ের কাঁপুনি, ২. হাত-পায়ের পেশি শক্ত বা দৃঢ় হয়ে যাওয়া. ৩. হাত-পায়ের সঞ্চালন কমে যাওয়া বা ধীর হয়ে যাওয়া, ৪. চলাফেরার ভারসাম্য হারিয়ে ফেলা, ৫. কথাবার্তায় জড়তা ও অস্পষ্টতা, ৬. স্মরণশক্তি কমে আসা, অনিদ্রা, বিষন্নতা ও যৌন শক্তি হ্রাস।
সমস্যা আরও জটিল হলে একসময় ভাবলেশহীন মুখাবয়ব, ঠোঁটের কোণে লালা পড়া, হাঁটতে অপারগতা বা দেরি, হাঁটার সময় জড়তা ও ছোট পদক্ষেপ, সূক্ষ্ম কাজ যেমন জামার বোতাম লাগাতেও সমস্যা ইত্যাদি দেখা দেয়। 
চিকিৎসা: রোগ সারানোর কার্যকর কোনো পদ্ধতি না পাওয়া গেলেও কিছু ওষুধ লক্ষণগুলোকে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারে। ওষুধ ও পুনর্বাসনই হচ্ছে পারকিনসনস রোগের মূল চিকিৎসা। রোগের তীব্রতা ও মূল লক্ষণ অুনযায়ী ওষুধ বাছাই করা হয়। আর পুনর্বাসন করতে ফিজিওথেরাপির মাধ্যমে চলাফেরার জড়তা ও ভারসাম্যহীনতা দূর করা ও দৈনিন্দিন কাজগুলো নিজে করতে সাহায্য করা হয়। ডা. এম এস জহিরুল হক চৌধুরী,  ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল।

 

 

Source: http://www.prothom-alo.com/detail/date/2013-06-09/news/358977

Please Login to comment and favorite this News
Next Health News: পায়ে পানি আসা নিয়ে ভাবনা?
Previous Health News: এই গরমে ঘামাচি সমস্যা?

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')