home top banner

খবর

রান্নার তেল কি কোলেস্টেরল মুক্ত?
০৭ মার্চ, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   74

কোলেস্টেরল মুক্ত ভোজ্যতেল বলতে আসলে কিছু নেই। তাই বিজ্ঞাপন দেখে ভুলবেন না। ভোজ্যতেলে শতকরা ১০০ ভাগই হলো চর্বি। তবে কোন ধরনের চর্বি কোনটাতে কেমন, তার ওপর নির্ভর করে কোনটি বেশি স্বাস্থ্যকর ও কোনটি বেশি ক্ষতিকর।
চর্বি হলো প্রধানত দুই রকমের
সম্পৃক্ত ও অসম্পৃক্ত চর্বি। সম্পৃক্ত চর্বি স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। যে চর্বি স্বাভাবিক তাপমাত্রায় জমাট অবস্থায় থাকে, সেটাই সম্পৃক্ত। আবার অসম্পৃক্ত চর্বি হতে পারে কয়েক ধরনের। এর মধ্যে সবচেয়ে ভালো হলো মনোআনস্যাচুরেটেড ফ্যাট যা আছে অলিভ তেল, বাদাম তেল ও ক্যানোলা তেলে। আবার পলিআনস্যাচুরেটেড ফ্যাট হলো একটু ভালো, যা আছে সয়াবিন তেল ও সানফ্লাওয়ার তেলে।
চর্বির ক্যালরির মাত্রা খাদ্যের অন্যান্য উপাদান আমিষ ও শর্করার চেয়ে দ্বিগুণ। তাই দৈনিক খাবারে এর পরিমাণ ২৫ শতাংশের নিচে নামিয়ে আনুন। সম্পৃক্ত চর্বি বেশি এমন খাদ্য এড়িয়ে চলুন।

সূত্র  : প্রথম আলো

http://www.prothom-alo.com/detail/date/2013-03-07/news/334532

 

Please Login to comment and favorite this News
Next Health News: Eat Your Heart Out
Previous Health News: Insomnia Linked to Future Heart Failure

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')