home top banner

খবর

মাছের শুঁটকিতে বিষাক্ত রাসায়নিক : সৈয়দপুরে বিনা বাধায় বিক্রি
০৪ মে, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   131

 সৈয়দপুর (নীলফামারী) থেকে নজির হোসেন নজু : বৃহত্তর রংপুর অঞ্চলের রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা ও নীলফামারী জেলার 

 
সৈয়দপুরে শুঁটকি আড়ত রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় সৈয়দপুর শুঁটকি আড়তগুলোতে অবাধে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হচ্ছে। 
 
রাসায়নিক দ্রব্যের মধ্যে ডিডিটি পাউডার সহজলভ্য হওয়ায় এসব আড়তে পোকা দমনে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকারক বিষাক্ত রাসায়নিক 
 
পাউডারের ব্যবহারই সবচেয়ে বেশি হচ্ছে। সেই সাথে শুঁটকির স্থায়ীত্বকাল বৃদ্ধির জন্য বিভিন্ন তরল রাসায়নিক স্প্রে ব্যবহার করে রমরমা বাণিজ্য 
 
চালিয়ে আসছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এই আড়ত থেকে পাইকারি ক্রেতারা ডিডিটি মিশ্রিত শুঁটকি কিনে গ্রামাঞ্চলের হাটবাজারে বিক্রি করছে। 
 
ফলে হতদরিদ্র নানা শ্রেণী-পেশার সাধারণ ক্রেতাদের কাছে ছড়িয়ে পড়ছে ডিডিটি পাউডার ও রাসায়নিক দ্রব্য মিশ্রিত এসব শুঁটকি। এতে করে মানুষ 
 
চর্মরোগসহ নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছে। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ভেজালবিরোধী অভিযানে সৈয়দপুরে বেশকিছু শুঁটকির আড়তে 
 
অভিযান চালিয়ে লাখ লাখ টাকা জরিমানা আদায়সহ শুঁটকিতে ডিডিটি পাউডার মিশ্রণের দায়ে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করে দেয়া 
 
হয়েছিল। সে সময় লোকসানের ভয়ে অনেকেই ব্যবসা বন্ধ রাখেন। রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথেই ব্যবসায়ীরা পুনরায় শুঁটকিতে ডিডিটিসহ 
 
বিভিন্ন রাসায়নিক দ্রব্যের মিশ্রণ শুরু করে দিয়েছে বলে জানা যায়। বর্তমানে শুঁটকির আড়তে ভেজালবিরোধী অভিযান পরিচালনা না হওয়ায় 
 
ব্যবসায়ীরা অবাধেই চালিয়ে যাচ্ছে তাদের রমরমা বাণিজ্য। এ ব্যাপারে এলাকার সচেতন মহল প্রশাসনের হস্তক্ষেপ ও প্রতিকারের দাবি জানান।
 
 
Source:http://www.dailyinqilab.com/details_news.php?id=106198&&%20page_id=%2013
 

Please Login to comment and favorite this News
Next Health News: স্টেম সেল থেকে তৈরি শ্বাসনালি প্রতিস্থাপন
Previous Health News: দূষণে ধামরাই, হুমকির মুখে জনস্বাস্থ্য, নীরব প্রশাসন

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')