home top banner

খবর

মস্তিষ্কের কোষে মুগ্ধকরণ ক্ষমতা
০৯ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   95

বয়ঃসন্ধিকালে মস্তিষ্কের কোষে একধরনের উদ্দীপনা তৈরি হয়, যা প্রাপ্তবয়স্ক অবস্থার শুরুতেই সঙ্গী বা সঙ্গিনীকে মুগ্ধ করার ক্ষেত্রে সাফল্য অর্জনে মানুষকে সহায়তা করে। যুক্তরাষ্ট্রে নতুন এক গবেষণার পরিপ্রেক্ষিতে এ তথ্য জানানো হয়েছে। 
মিশিগান স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা জানান, বয়ঃসন্ধির শুরুতেই মস্তিষ্কের একটি অংশে নতুন কোষ তৈরি হতে থাকে। এই কোষই মানুষকে অন্যের অভিব্যক্তি ও শরীরী ভাষা বুঝতে সহায়তা করে। যোগাযোগ ও অন্যকে আকৃষ্ট করার লক্ষ্যে নতুন নতুন দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ-তরুণীরা নিজেদের জড়তা কাটিয়ে উঠতে পারে এবং অবশেষে একজন সঙ্গী বা সঙ্গিনী খুঁজে বের করতে সমর্থ হয়। এটি একধরনের সামাজিক দক্ষতাও বটে। আগে ধারণা করা হতো, প্রয়োজনীয় সব ধরনের কোষ মস্তিষ্কে নিয়েই মানুষের জন্ম হয়। কিন্তু নতুন গবেষণায় এখন দেখা যাচ্ছে যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় বিভিন্ন কোষ মস্তিষ্কে নতুন করে তৈরি হয়। 
সংশ্লিষ্ট শীর্ষ গবেষক ম্যাগি মোর বলেন, বয়ঃসন্ধিকালে মস্তিষ্কের যে কোষটি নতুন করে গঠিত হয়, সেটি মানুষের সামাজিক আচরণের অনুভূতি জাগায়। টেলিগ্রাফ।

 

Source http://www.prothom-alo.com/detail/date/2013-06-09/news/358974

Please Login to comment and favorite this News
Next Health News: এই গরমে ঘামাচি সমস্যা?
Previous Health News: মদপানে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')