home top banner

খবর

মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায়
২০ জানুয়ারী, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   15

 

 
 

শেক্সপিয়ার ও ওয়ার্ডসওয়াথ

চারণ কবি এবং ধ্রুপদি (ক্লাসিক্যাল) সাহিত্যিকদের রচনা পড়লে পাঠকের মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে। এতে তাঁদের মনোযোগ আকৃষ্ট হয়, ব্যক্তিগত স্মৃতি রোমন্থনের সুযোগ ঘটে এবং মনে ইতিবাচক প্রভাব পড়ে। পাঠকদের মস্তিষ্ক বিশ্লেষণ (স্ক্যান) করে গবেষকেরা এ তথ্য পেয়েছেন।
যুক্তরাজ্যের কয়েকজন বিজ্ঞানী, মনস্তত্ত্ববিদ ও লিভারপুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ওই গবেষণা পরিচালনা করেন। তাঁরা স্বেচ্ছাসেবী পাঠকদের পড়তে দেন উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, টিএস এলিয়ট প্রমুখ বিখ্যাত সাহিত্যিকের মূল রচনা এবং রূপান্তরিত সহজ ও আধুনিক অনুবাদ। এরপর ওই স্বেচ্ছাসেবীদের মস্তিষ্কের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে দেখা যায়, কালজয়ী মূল রচনা পড়ার সময় তাঁদের মস্তিষ্কে তড়িৎক্রিয়া ছিল তুলনামূলক বেশি।
নির্দিষ্ট সাহিত্যকর্মের প্রতিটি শব্দ (বিশেষত অপ্রচলিত শব্দ, চমকপ্রদ বাক্যাংশ বা বাক্যের জটিল গঠন) পড়ার সময় স্বেচ্ছাসেবীদের মস্তিষ্কের গতিবিধি পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা দেখতে পান, পাঠকদের মস্তিষ্কে উদ্দীপনা তৈরি হচ্ছে। এতে করে তাঁদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়ে এবং আরও পড়ার অনুপ্রেরণা জাগে। কবিতা পড়লে মস্তিষ্কের ডান দিকের অংশের তৎপরতা বাড়ে বলে গবেষকেরা জানিয়েছেন। মস্তিষ্কের ওই অংশটি ‘আত্মজৈবনিক স্মৃতির’ সঙ্গে সম্পৃক্ত। কবিতা মানুষের স্মৃতিকে জাগিয়ে তোলে। লিভারপুল বিশ্ববিদ্যালয়ের চৌম্বক অনুরণনকেন্দ্রে পরিচালিত গবেষণার প্রথম পর্বে ৩৩ জন স্বেচ্ছাসেবী অংশ নেন। টেলিগ্রাফ
content aggregation:healthPrior21
source:prothom-alo.
http://www.prothom-alo.com/detail/date/2013-01-20/news/322917

Please Login to comment and favorite this News
Next Health News: Blood Doping
Previous Health News: থাইরয়েড পরীক্ষা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')