home top banner

খবর

মলাশয় ক্যান্সারের প্রবল ঝুঁকি জরায়ু ক্যান্সারে!
১১ মে, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   131

 জরায়ুর ক্যান্সারে আক্রান্ত নারীরা পরবর্তী সময়ে মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন।

 
সম্প্রতি এক গবেষণা শেষে এমন উদ্বেগজনক তথ্য দিয়েছেন কানাডার স্বাস্থ্য বিষয়ের গবেষকরা।
 
গবেষণা দলের প্রধান মানিটোবা ইউনিভার্সিটির অধ্যাপক হারমিন্দার সিংহ বলেন, “ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে বেঁচে যাওয়াদের সংখ্যা বাড়ছে। তবে, 
 
ক্যান্সার পরবর্তী সময়ে আর কী কী সমস্যার সম্মুখীন হতে পারে তাও জানা জরুরি, কারণ বিপদ তখনো কেটে যায় না”
 
উল্লেখ্য, নারীদের প্রজননক্ষম অঙ্গে যেসব ক্যান্সার হয় তার মধ্যে জরায়ু ক্যান্সার সাধারণ রোগ।
 
অতীতের তথ্য-উপাত্তের ওপর ভিত্তি করে পরিচালিত ‘দ্য আমেরিকান ক্যান্সার সোসাইটি’ শীর্ষক গবেষণাটির ভাষ্য মতে, “২০১৩ সালে আনুমানিক 
 
৫০,০০০ নারী জরায়ু ক্যান্সারে আক্রান্ত হবেন এবং প্রায় ৮,০০০ জন ক্যান্সার আক্রান্ত নারী মারা যাবেন।”
 
‘জার্নাল অব অঙ্কলজি’তে প্রকাশিত এই নতুন গবেষণাটির জন্য ১৯৮৭ এবং ২০০৮ সালে কানাডার মানিটোবা প্রদেশের ৩১১৫ জন জরায়ু ক্যান্সার 
 
আক্রান্ত নারীর তথ্য উপাত্ত ব্যবহার করেন গবেষকরা।
 
গবেষকরা এই রোগীদেরকে কখনো ক্যান্সারে আক্রান্ত হননি এমন ১৫,০৮৪ জন নারীর সঙ্গে তুলনা করেন।
 
সুস্থ নারীদের মেডিকেল রিপোর্ট অনুসারে গবেষকরা ২০০৯ সালে কতোজন নারী মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এ তথ্য খুঁজে পান।
 
দেখা গেছে, জরায়ু ক্যান্সারে আক্রান্ত নারীদের মধ্যে প্রায় ১ দশমিক ৯ শতাংশ নারীই পরবর্তী সময়ে মলাশয়ের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। যেখানে 
 
সুস্থ নারীদের মধ্য থেকে মাত্র ১ দশমিক ৬ শতাংশ নারী মলাশয়ের ক্যান্সারের ঝুঁকিতে থাকেন।
 
এই সমস্ত গবেষণায় দেখা গেছে, জরায়ু ক্যান্সার আক্রান্তদের মধ্য থেকে ৫০ থেকে ৬৫ বছর বয়সী নারীরাই বেশিরভাগ ক্ষেত্রে মলাশয় ক্যান্সারে 
 
আক্রান্ত হন।
আক্রান্তদের মলাশয়ের ডান দিকে ক্যান্সার হবার ঝুঁকিও একটু বেশি বলে জানান গবেষকরা।
 
 
 
Source:http://www.banglanews24.com/detailsnews.php?
 
nssl=bdbfa634dffd0f0e30877c002f701f41&nttl=12042013188566

Please Login to comment and favorite this News
Next Health News: শিশুর জন্মগত হৃদরোগ: আতংক নয়, প্রয়োজন ধৈর্য্যধারণ
Previous Health News: মৃগী রোগ সারাবে আইপিএস কোষ

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')