home top banner

খবর

বাড়তি চুল পড়া হতে পারে রোগের লক্ষণ
০২ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   161

 প্রতিদিন গড়ে ৫০-১০০ চুল ঝরে যাওয়াটা স্বাভাবিক। স্বাভাবিক নিয়মে তা পূরণ হয়ে যায়। কিন্তু তা অতিরিক্ত হলে দুশ্চিন্তার কারণ। অযত্ন, 

 
অতিরিক্ত শ্যাম্পু ব্যবহার, রং ও রাসায়নিকের ব্যবহার, ঘন ঘন স্টাইল পরিবর্তন ইত্যাদি চুলের ক্ষতি করে। বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়, বিশেষ 
 
করে কেমোথেরাপির পর চুল ঝরে যেতে পারে।
কখনো অতিরিক্ত চুল পড়া হতে পারে জটিল কোনো রোগের লক্ষণ। চিনে নিন রোগগুলো।
হাইপোথাইরয়েডিজম: থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোনের ঘাটতি হলে দেখা দেয় নানা উপসর্গ, যেমন ওজন বাড়া, কোষ্ঠকাঠিন্য, ক্লান্তি, 
 
দুর্বলতা, বিষণ্নতা, কাজে ধীর গতি, মনোযোগের অভাব, মাসিকের অনিয়ম, পা ফোলা ইত্যাদি। একই সঙ্গে চামড়ার খসখসে ভাব, নখের ভঙ্গুরতা ও 
 
অতিরিক্ত চুল পড়া।
হাইপার থাইরয়েডিজম: থাইরক্সিন হরমোনের আধিক্যেও চুল ঝরতে পারে। সঙ্গে ওজন হ্রাস, অস্থিরতা, খিটখিটে ভাব, বুক ধড়ফড় করা, ডায়রিয়া, 
 
অতিরিক্ত গরম লাগা, হাতের তালু ঘামা ইত্যাদি।
এসএলই বা লুপাস: এ রোগে শরীরের নিজস্ব কোষ কলা ক্ষতিগ্রস্ত হয়। নাক ও গালে র‌্যাশ, মুখে ঘা, জ্বর, গিরা ব্যথা এবং চুল পড়া এ রোগের 
 
লক্ষণ।
রক্তশূন্যতা: অপুষ্টি, কৃমি, মাসিকে অতিরিক্ত রক্তক্ষরণ বা পরিপাকতন্ত্রে আলসারের দরুন রক্তক্ষরণের জন্য লৌহের ঘাটতিজনিত রক্তশূন্যতা দেখা দিতে 
 
পারে। ফ্যাকাশে ভাব, মাথাব্যথা, দুর্বলতা, ক্লান্তি, অল্প পরিশ্রমে হাঁপিয়ে ওঠা, অতিরিক্ত চুল পড়া এ রোগের লক্ষণ।
পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম: পারিবারিক ইতিহাস ও অ্যান্ড্রোজেন হরমোনের অসামঞ্জস্যের ফলে বয়ঃসন্ধির সময় মেয়েদের ওজন বেড়ে যায়, 
 
মাসিক অনিয়মিত হয়, শরীরে অতিরিক্ত লোম গজায়। সেই সঙ্গে মাথার চুল অতিরিক্ত ঝরে যেতে পারে।
মাথার ত্বকের রোগ: সেবোরিক ডার্মাটাইটিস, সোরিয়াসিস, টিনিয়া ক্যাপিটিস ইত্যাদি ত্বকের রোগে অতিরিক্ত চুল ঝরে।
এলেপেসিয়া এরিয়েটা: রোগ প্রতিরোধক্ষমতার অস্বাভাবিকতা চুলের গোড়া বা ফলিকল ধ্বংস করে। শারীরিক ও মানসিক চাপ এ রোগ বাড়িয়ে দিতে 
 
পারে। এ রোগের কারণে মাথার চামড়ার বিভিন্ন স্থান থেকে চুল ঝরে যেতে পারে।  ডা. নাজমুল কবীর কোরেশী, মেডিসিন বিভাগ, ইউনাইটেড 
 
হাসপাতাল।
 
 
 
 
Source: http://www.prothom-alo.com/detail/date/2013-06-02/news/357056
 

Please Login to comment and favorite this News
Next Health News: সপ্তাহে ১২ মিনিট ব্যায়ামই যথেষ্ট
Previous Health News: CT Scans Reduce Lung Cancer Deaths, Study Confirms

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')