home top banner

খবর

বয়স্করাও স্ট্রোকের ঝুঁকি কমাতে পারেন
১৭ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   140

 বয়স্ক মানুষের মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে পক্ষাঘাত বা স্ট্রোক। অনেকেই এ রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন, যা তাঁদের জন্য দুঃখজনক পরিণতি ডেকে আনে। তবে বয়স বাড়লেই এসব রোগ ধরে ফেলবে, তা ঠিক নয়। সচেতনতার মাধ্যমে বয়স্ক ব্যক্তিরাও এ রোগের ঝুঁকি অনেকটাই কমিয়ে আনতে পারেন। এ বিষয়ে লিখেছেন ইউনাইটেড হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. নাজমুল কবীর কোরেশী।
করণীয়
১. ধূমপান, অ্যালকোহল এড়িয়ে চলুন। ফল ও সবজি বেশি খান।
২. ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ওজন নিয়মিত মাপুন ও নিয়ন্ত্রণে রাখুন।
৩. অনিয়মিত হূৎকম্পন স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকি পাঁচ গুণ বাড়ায়। সঠিক চিকিৎসা নিন।
৪. প্রতিদিন ২০ মিনিট হাঁটুন। সপ্তাহে দুই ঘণ্টা হাঁটলে ঝুঁকি ৩০% কমে।
৫. প্রতিদিন ৭ ঘণ্টা ঘুমান। পরপর ১০ দিন অনিদ্রা স্ট্রোকের ঝুঁকি ৬৩ শতাংশ বাড়িয়ে দেয়।
৬. নিয়মিত পটাশিয়ামযুক্ত খাবার যেমন আলু, মিষ্টি আলু, কলা, টমেটো খান, যা পক্ষাঘাতের ঝুঁকি ২০ শতাংশ পর্যন্ত কমায়।
৭. হঠাৎ বেশি রেগে যাওয়া, উত্তেজিত হওয়া ভালো নয়। সহজে অস্থির না হয়ে সংযত থাকতে চেষ্টা করুন।
৮. যাঁরা বিষণ্নতায় ভুগছেন, অন্যদের তুলনায় স্ট্রোকের ঝুঁকি তাঁদের প্রায় আড়াই গুণ বেশি। তাই বিষণ্নতার লক্ষণ ও কারণ সম্পর্কে সচেতন হোন এবং প্রয়োজনে চিকিৎসা নিন। 
লক্ষণগুলো চিনে নিন 
১. মুখের হা অসম মনে হওয়া, গালের এক পাশ ঝুলে পড়া বা অবশ লাগা;
২. কথা বলতে কষ্ট হওয়া, উচ্চারণ অস্পষ্ট লাগা।
৩. হাত বা পা অথবা উভয়ই দুর্বল বা অবশ লাগা, হাঁটতে অসুবিধা হওয়া;
৪. যদি হঠাৎ এই লক্ষণগুলোর কোনো একটা দেখা দেয়, দ্রুত হাসপাতালে যোগাযোগ করুন।

 

Source : Prothom Alo

Please Login to comment and favorite this News
Next Health News: 15-Minute Walk After Dinner Can Help Lower Blood Sugar In Older Adults
Previous Health News: How Does Alzheimer's Disease Develop?

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')