home top banner

খবর

ফলটি সবার জন্য উপকারী
১৯ মে, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   129

 সস্তা হলেও কলার পুষ্টিমান অনেক বেশি। ছয় মাস বয়স থেকে বৃদ্ধ—সবার জন্যই এটি উপকারী। সব কলাতেই সমপরিমাণ পুষ্টিমান আছে। পাকা 

 
কলায় শর্করার পরিমাণ উল্লেখযোগ্য। এটি সরল শর্করা, অর্থাৎ সুক্রোজ, ফ্রুক্টোজ ও গ্লুকোজ হিসেবে থাকে বলে সহজেই হজম হয়ে যায়। তবে শর্করা 
 
বেশি থাকার কারণে ডায়াবেটিস ও ওজনাধিক্য আছে, এমন রোগীদের খানিকটা নিয়ন্ত্রণ করে খাওয়াই ভালো।
পাকা কলায় রয়েছে আমিষ, ক্যালসিয়াম, ভিটামিন এ, বি ও সি। আছে অন্যান্য খনিজ এবং যথেষ্ট পরিমাণে ফাইবার।
১০০ গ্রাম কলায় রয়েছে ১০০ ক্যালরি শক্তি। আমিষ আছে ১ দশমিক ৬ গ্রাম।
একটি কলায় আছে ৪৬৭ গ্রাম পটাসিয়াম, যা উচ্চ রক্তচাপ, রক্তনালির রোগ ও হূদেরাগ প্রতিরোধে ভূমিকা রাখে।
কলায় আরও কিছু রাসায়নিক পদার্থ থাকে, যেমন ট্রিপটোফেন, সেরোটোনিন ও নন-এপিনেফ্রিন, যা বিষণ্নতা দূর করে ও মনকে প্রশান্তি দেয়।
কোষ্ঠকাঠিন্য দূর করতেও ভূমিকা রাখে কলা। আবার ডায়রিয়ায়ও এটি উপকারী। কেননা, পাকা কলা অন্ত্রে বিউটেরিক অ্যাসিডের ঘনত্ব বাড়িয়ে 
 
দিয়ে ডায়রিয়া নিয়ন্ত্রণ করতে পারে।
ডা. আরাফাত মাহমুদ, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতাল।
 
 
 
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-05-19/news/353439

Please Login to comment and favorite this News
Next Health News: সবচেয়ে পুরোনো পানি
Previous Health News: স্টেম সেলের ক্লোনিং-প্রক্রিয়া

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')