home top banner

খবর

ফরমালিনমুক্ত ঘোষিত বাজারগুলো নিয়মিত পর্যবেক্ষণের দাবি
১৩ জানুয়ারী, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   17

 

 
মিরপুরের শাহ আলী বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করা হলো

 

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এ পর্যন্ত ঢাকা ও নারায়ণগঞ্জে সাতটি কাঁচাবাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করেছে। এসব বাজারকে ফরমালিনমুক্ত রাখার কার্যক্রম পর্যবেক্ষণে একটি কমিটি গঠনের দাবি উঠেছে, যাতে উদ্যোগটি আরও কার্যকর হয়।মিরপুর ১ নম্বর সেকশনের শাহ আলী মার্কেট খ্যাত হজরত শাহ আলী সিটি করপোরেশন বাজারকে গতকাল শনিবার ফরমালিনমুক্ত ঘোষণা করে এফবিসিসিআই। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা ওই কমিটি গঠনের দাবিটি তোলেন।এ বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সহসভাপতি হেলাল উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান ও শাহ আলী সিটি করপোরেশন বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান চৌধুরী, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবু নাসের মোহাম্মদ আবদুজ্জাহের প্রমুখ বক্তব্য দেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আমদানিকারকেরা ফরমালিন কার কাছে বিক্রি করছেন, এখন থেকে তার নথি সংরক্ষণ করতে হবে। প্রয়োজনে সেই নথি দেখে তদন্ত করে বাণিজ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টদের আবার আমদানির অনুমতি দেবে। তিনি জানান, অসাধু ব্যবহারের কাজে ফরমালিন বিক্রির ক্ষেত্রে শাস্তি নিশ্চিত করতে আইন সংশোধন করা হচ্ছে।
দেশে ফরমালিন আমদানি আগের চেয়ে অনেক কমেছে দাবি করে বাণিজ্যমন্ত্রী বলেন, খাদ্যপণ্যে ফরমালিন ব্যবহারকারীদের বিরুদ্ধে অ্যাসিড-সন্ত্রাসীদের মতো শাস্তি নিশ্চিত করতে আইন প্রণয়নের কাজ চলছে।
এদিকে রাজধানীর সাত কাঁচাবাজার ছাড়াও এফবিসিসিআইয়ের উদ্যোগে সম্প্রতি চেইন শপ স্বপ্ন-এর ৪০টি আউটলেটও ফরমালিনমুক্ত ঘোষণা করা হয়।
আতিকুর রহমান চৌধুরী বলেন, ফরমালিনমুক্ত ঘোষিত বাজারগুলো পর্যবেক্ষণ করতে বাজার সমিতি, এফবিসিসিআই ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে একটি তদারক সেল গঠন করা প্রয়োজন।
সৈয়দা রিজওয়ানা হাসান বাজার ফরমালিনমুক্তকরণে তদারকিব্যবস্থা জোরদার ও অভিযুক্তদের শাস্তি দেওয়ার পরামর্শ দেন।
হেলালউদ্দিনও বাজারে সরকারের তদারকিব্যবস্থা জোরদার করার আহ্বান জানান।
এফবিসিসিআই ফরমালিন পরীক্ষার জন্য ইসলামী ব্যাংকের অর্থায়নে একটি ফরমালিন শনাক্তকরণ যন্ত্র দিয়েছে বাজার কমিটিকে। ওই যন্ত্র ব্যবহারের জন্য তিনজনকে প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জানানো হয়, ফরমালিনমুক্ত ঘোষিত রাজধানীর অন্যান্য বাজারের মতো এখন থেকে এই বাজারেও মাছসহ অন্যান্য পণ্য পরীক্ষা করে তবেই বিক্রি করতে দেওয়া হবে।
প্রসঙ্গত, এফবিসিসিআই এর আগে যে সাতটি বাজারকে ফরমালিনমুক্ত ঘোষণা করেছে, সেগুলো হচ্ছে: ঢাকার মালিবাগ, শান্তিনগর, মহাখালী, গুলশান, মোহাম্মদপুর ও কাপ্তানবাজার এবং নারায়ণগঞ্জ।

content aggregation:healthPrior21

source:prothom-alo

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

Please Login to comment and favorite this News
Next Health News: Foods for Your Anti-Aging Diet
Previous Health News: Delay pregnancy after obesity surgery, women warned

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')