home top banner

খবর

প্রচণ্ড গরমে হিট স্ট্রোক
০৮ এপ্রিল, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   127

প্রচণ্ড গরমে কিংবা কাঠফাটা রোদে অনেকক্ষণ থাকলে বা কায়িক পরিশ্রম করলে কেউ হঠাৎ আক্রান্ত হতে পারেন হিট স্ট্রোকে।

শরীরে কোষের বিপাক ক্রিয়ার মাধ্যমে যে তাপ উৎপন্ন হয় তা ত্বক ও ঘামের মাধ্যমে বেরিয়ে যায়। অতিরিক্ত গরম, ভাপসা আবহাওয়া এবং অতিরিক্ত পরিশ্রম, খেলাধুলা বা শরীরচর্চার কারণে অনেক সময় এই তাপ বের হতে পারে না। ফলে শরীরের তাপমাত্রা বাড়তে থাকে। এর পর পানিশূন্যতার সৃষ্টি হয় এবং তাপমাত্রা আরও দ্রুত বেড়ে যায়। তখনই হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটে।
সাধারণত হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর দেহের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেন্টিগ্রেডে উঠে যায়। খুব খারাপ ক্ষেত্রে ১০৬ ডিগ্রি ফারেনহাইট পর্যন্তও উঠতে পারে। এ সময় মাথাব্যথা, বমি বমি ভাব, বমি, অস্থিরতা, দুর্বলতা দেখা দেয়। আবার কেউ অস্বাভাবিক আচরণ করতে পারেন, এমনকি খিঁচুনিও হতে পারে। শরীর অত্যন্ত গরম থাকে, শুকনো হয়ে যায় অর্থাৎ ঘাম হয় না।
শিশু, বয়স্ক ব্যক্তি, খেলোয়াড়, দিনমজুর বা যাঁরা বাইরে দীর্ঘ সময় কাজ করেন—তাঁরাই বেশি এতে আক্রান্ত হন।
হিট স্ট্রোক এড়ানোর জন্য গরমের দিনে বা রোদে বের হলে প্রচুর পানি পান করুন, যাতে শরীর পানিশূন্যতায় আক্রান্ত না হয়। তবে চা-কফি বা কোমল পানীয় পানিশূন্যতাকে বাড়িয়ে দিতে পারে।
হালকা আরামদায়ক সুতি কাপড় পরবেন, ছাতা ব্যবহার করবেন, সব সময় সঙ্গে বিশুদ্ধ পানির বোতল রাখবেন।
কাউকে হিট স্ট্রোকে আক্রান্ত হতে দেখলে তাঁকে দ্রুত অপেক্ষাকৃত শীতল স্থানে নিয়ে যান। ঠান্ডা পানির ঝাপটা দিন ও কাপড় আলগা করে দিন। বাতাস করুন বা ফ্যান ছেড়ে দিন। বগলে ও কুঁচকিতে বরফ দিতে পারেন। শরীরের তাপমাত্রা কমাতে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। হিট স্ট্রোক থেকে খিঁচুনি, যকৃৎ ও কিডনি বিকলের মতো মারাত্মক পরিণতিও হতে পারে।  ডা. মৌসুমী মরিয়ম সুলতানা, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, বারডেম হাসপাতাল।
 
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-04-08/news/343338

 

Please Login to comment and favorite this News
Next Health News: টেনশনে মাথাব্যথা?
Previous Health News: Total Dengue Virus Infections Are Triple Current Estimates Worldwide, Say Experts

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')