পানিস্বল্পতা এড়াতে তাজা ফল খান
১৩ মে, ১৩
Posted By: Healthprior21
Viewed#: 128
আমাদের শরীর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে গেলে ডাক্তারি পরিভাষায় সেই অবস্থাকে ডিহাইড্রেশন বলা হয়। প্রচণ্ড গরমে ডিহাইড্রেশন ও আরও অস্বস্তিকর শারীরিক অবস্থার ঝুঁকি এড়াতে প্রচুর পরিমাণ পানি পান করুন। পাশাপাশি তাজা ফলমূল খান। এতে হিট স্ট্রোকের ঝুঁকিও কমবে।
ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁও শহরে অবস্থিত কলাম্বিয়া এশিয়া হাসপাতালের চিকিৎসক সতীশ কৌল বলেন, প্রখর সূর্যালোক, সরাসরি ধুলাবালুপূর্ণ আবহাওয়ায় বিচরণ, বমি, জ্বর প্রভৃতি কারণে মানুষ ডিহাইড্রেশন সমস্যায় আক্রান্ত হতে পারে। এ ঝুঁকি এড়াতে প্রচুর পরিমাণে পানি খেতে হবে। তবে কৃত্রিম মিষ্টিজাতীয় উপাদানে পরিপূর্ণ পানীয় পরিহার করতে হবে। পাশাপাশি ফলমূল খেতে হবে নিয়মিত।
পুষ্টিবিদ সুশিতা রাও তরমুজ খাওয়ার পরামর্শ দিয়েছেন। তরমুজে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট উপাদান। তাই এটি তৃষ্ণা দূর করে এবং ডিহাইড্রেশন এড়াতে সাহায্য করে। এ ধরনের ফলে রয়েছে ভিটামিন এ, বি ও সি এবং সোডিয়াম ও পটাশিয়ামের মতো বিভিন্ন খনিজ উপাদান। তাই এসব ফল নিয়মিত গ্রহণে শরীরের তাপ নিয়ন্ত্রণে থাকে। এ ছাড়া লিচুসহ অন্যান্য ফলও শরীরের সুরক্ষায় কার্যকর ভূমিকা রাখে। খালিজ টাইমস।
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-05-13/news/351804