home top banner

খবর

পানি বিশুদ্ধকরণে বামন প্রযুক্তি
১৩ মে, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   136

 ব্যাকটেরিয়া, ভাইরাসসহ বিভিন্ন অণুজীব এবং দূষিত অন্যান্য উপাদান অপসারণের মাধ্যমে পানি বিশুদ্ধকরণে ন্যানোটেকনোলজি বা বামন প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে পরিবারপিছু খরচ পড়বে বছরে তিন মার্কিন ডলারের কম। নতুন এক গবেষণায় এ তথ্য প্রকাশিত হয়েছে।

ন্যানোটেকনোলজি বলতে বোঝায় সামান্য পরিমাণ থেকে কয়েক শ ন্যানোমিটার পর্যন্ত ব্যাসের ক্ষুদ্রাতিক্ষুদ্র কণার ব্যবহারে প্রযুক্তির প্রয়োগ। কিছু অনন্য ভৌতরাসায়নিক বৈশিষ্ট্যের কারণে বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণার বিভিন্ন ক্ষেত্রে এসব কণা ব্যবহারের সুযোগ রয়েছে। বৈশ্বিক বিভিন্ন সমস্যা সমাধানে ন্যানোটেকনোলজি ব্যবহারে প্রভূত সাফল্যের সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট গবেষকেরা। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাবার পানির সংকট দূরীকরণের পাশাপাশি কৃষি, জ্বালানি ও চিকিৎসাক্ষেত্রেও এই প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহারের লক্ষ্যে বিশ্বজুড়ে গবেষণা চলছে।
পানি বিশুদ্ধকরণের যন্ত্রটি তৈরি করেছেন ভারতের চেন্নাইয়ে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাজের একদল গবেষক। 
এটি ন্যানোপার্টিকলের বিশেষ মিশ্রণের সাহায্যে পানি থেকে ক্ষতিকর উপাদানগুলো ছেঁকে (ফিল্টার) আলাদা করবে। ভারতের বিভিন্ন অঞ্চলে কুয়া ও অন্যান্য স্থানীয় উৎস থেকে সংগৃহীত পানি বিশুদ্ধকরণে যন্ত্রটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট গবেষক থালাপ্পি প্রদীপ বলেন, যন্ত্রটি সাশ্রয়ী মূল্যে একটি ছোট পরিবারের জন্য প্রতিদিন অন্তত ১০ লিটার পানি বিশুদ্ধ করে দিতে পারবে। এতে স্থানীয় পানিসংকট দূর করা সম্ভব হবে। আফ্রিকা ও অন্যান্য অঞ্চলে আর্সেনিক একটি ভয়াবহ সমস্যা। এটি দূরীকরণের লক্ষ্যেও কাজ চলছে।
পানিতে অণুজীব ছাড়াও আর্সেনিক ও কীটনাশকের মতো রাসায়নিক উপাদান মিশে থাকে। নতুন যন্ত্রটিতে ন্যানোপার্টিকল মিশ্রণ থেকে সিলভার আয়নের নিরবচ্ছিন্ন প্রবাহ পানির বিভিন্ন অণুজীবকে ধ্বংস করে দেয় এবং ফিল্টারে স্থাপিত অন্যান্য সমন্বিত বস্তু পানি থেকে রাসায়নিক অপদ্রব্যগুলো দূর করে। ফিল্টারের ভেতর দিয়ে পানি প্রবাহিত হওয়ার সময়ই বিশুদ্ধকরণের যাবতীয় ধাপগুলো ঘণ্টা খানেকের মধ্যেই সম্পন্ন হয়। লাইভসায়েন্স।
 
 
Source:http://www.prothom-alo.com/detail/date/2013-05-13/news/351801

Please Login to comment and favorite this News
Next Health News: নিম্ন রক্তচাপ কি ঝুঁকিপূর্ণ
Previous Health News: কার্বাইড মেশানো সাড়ে ছয় হাজার কেজি আম ধ্বংস

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')