home top banner

খবর

পানি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন কাল
০৩ জানুয়ারী, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   21

আগামীকাল শুক্রবার থেকে ঢাকায় ‘দক্ষিণ এশিয়ার পানিসম্পদ: বৈরিতা থেকে সহযোগিতা’ বিষয়ে দুই দিনব্যাপী এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠেয় এই সম্মেলন যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন)।
গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সম্মেলন উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মূল বক্তব্য দেন সম্মেলন আয়োজন কমিটির আহ্বায়ক মো. আবদুল মতিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাধারণ সভায় ফারাক্কা ব্যারাজ, ভারতের সম্ভাব্য আন্তনদী সংযোগ প্রকল্প, টিপাইমুখ ড্যাম এবং দক্ষিণ এশিয়ার নদীগুলোর অবস্থা নিয়ে চারটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আটটি বৈজ্ঞানিক সভায় ৪০টি প্রবন্ধ পড়া হবে।
বিশেষজ্ঞ সভায় জাতীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেবেন। এ ছাড়া সম্মেলনে অংশ নেবেন নদী অবরোধমূলক কার্যক্রমে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সুশীল সমাজ, বেসরকারি সংগঠনের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতারা।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাপার সভাপতি এ এস এম শাহজাহান, সম্মেলন আয়োজন কমিটির চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, বেনের গ্লোবাল সমন্বয়কারী নজরুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে অংশগ্রহণ ফি ২০০ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ১০০ টাকা

Content aggregation:healthPrior21

source:prothom-alo.

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

Please Login to comment and favorite this News
Next Health News: Weight is healthy' study criticised
Previous Health News: বোতলজাত পানি কম নিরাপদ!

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')