home top banner

খবর

পাগলা কুকুরের ‘পিপার স্প্রে’ শিক্ষকদের ওপর
১২ জানুয়ারী, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   22

 

পিপার স্প্রে। যার বাংলা ‘মরিচ পানি’। সাধারণত পাগলা কুকুর ও ভয়ঙ্কর জীবজন্তুকে পরাস্ত করতে বিভিন্ন দেশে ব্যবহৃত হয়ে থাকে। তবে জামায়াত-শিবির ঠেকাতে সম্প্রতি বিদেশ থেকে এ স্প্রে আনা হলেও এখন তা ব্যবহার করা হচ্ছে শিক্ষকদের সড়ক থেকে তাড়াতে।

বিশ্বের উন্নত দেশগুলো রায়ট কন্ট্রোলের ক্ষেত্রে আগে এই পিপার স্প্রে ব্যবহার করত। তবে চোখের জন্য এটি অত্যন্ত ক্ষতিকর হওয়ায় ওই দেশগুলোতে বর্তমানে পিপার স্প্রে ব্যবহার করা হয় না।

গত বুধবার থেকে শনিবার পর্যন্ত এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষদের ছত্রভঙ্গ করতে এই প্রথম দেশে এ স্প্রে ব্যবহার করে পুলিশ।

ডিএমপির রমনা জোনের ডিসি সৈয়দ নুরুল ইসলাম সংবাদ২৪.নেট’কে জানান, জননিরাপত্তা এবং রায়ট কন্ট্রোলের জন্যই কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। পিপার স্প্রে কাঁদানে গ্যাসেরও আধুনিক রূপ। এটি টিয়ার সেলের নতুন সংস্করণ। এটিতে তেমন কোনো ক্ষতি হয় না।

চিকিৎসকরা বলছেন, এতে চোখের কর্নিয়ার টিস্যুগুলো নষ্ট করে ফেলে। এই স্প্রে দ্বারা ক্ষতিগ্রস্ত ব্যক্তি চোখে ঝাপসা দেখতে পারেন। মানবদেহের অন্য অংশের কোনো টিস্যু ক্ষতিগ্রস্ত হলেও তা ওষুধের মাধ্যমে ঠিক হওয়ার সম্ভাবনা থাকে। তবে চোখের কর্নিয়ার ক্ষতি হলে বেশিরভাগক্ষেত্রেই তা ঠিক হয় না।

উইকিপিডিয়া থেকে জানা গেছে, ‘পেনাসাইল ক্লোরাইড’ নামক রাসায়নিক পদার্থ থেকেই তৈরি করা হয় এই ‘পিপার স্প্রে’। এই স্প্রে চোখে লাগলে মুহূর্তের মধ্যেই চোখ দিয়ে পানি ঝরবে, চোখে জ্বালাপোড়া হবে।

এমনকি কিছু সময়ের জন্য চোখ অন্ধ হয়ে যেতে পারে। পিপার স্প্রের গায়ের নির্দেশিকা অনুয়ায়ী পাগলা কুকুর ও ভয়ঙ্কর জীবজন্তু থেকে আত্মরক্ষার জন্যই ব্যবহারের কথা উল্লেখ রয়েছে।

এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার এবং সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান নেয়া শিক্ষকদের ছত্রভঙ্গ করতে তৃতীয় দিনের মতো পিপার স্প্রে ব্যবহার করে পুলিশ।

এ সময় ‘বাবা ওরে বাবা মোর চোখ জ্বলি গেল। হায় আল্লাহ মুই তো কানা হয়া গেনু। মুই কি দোষ করছিনু।’ এমন আর্তনাদ করতে করতে মাটিয়ে গড়াগড়ি করছিলেন রংপুরের পীরগঞ্জ থেকে আসা শিক্ষক আব্দুর রাজ্জাক।

শুধু তিনিই নন, অসংখ্য শিক্ষক যন্ত্রণায় কাতরাচ্ছিলেন আর কেঁদে কেঁদে অভিশাপ দিচ্ছিলেন স্প্রে ছোড়া পুলিশকে।

পুলিশ সদর দফতরের একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি জামায়াত-শিবিরের আন্দোলন ঠেকাতে পিপার স্প্রে বিদেশ থেকে আমদানি করা হয়।

জামায়াত-শিবিরের পরোক্ষ ইন্ধনেও কোনো আন্দোলন হলে এ স্প্রে ব্যবহার করার সিদ্ধান্ত হয়।

content aggregation:healthPrior21

source:sangbad24

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.sangbad24.net/

Please Login to comment and favorite this News
Next Health News: 6 Gym Health Hazards
Previous Health News: বাবার দুশ্চিন্তায় শিশুর মানসিক সমস্যা

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')