home top banner

খবর

নির্মল সেনের দেহ বঙ্গবন্ধু মেডিকেলে আজ হস্তান্তর
১০ জানুয়ারী, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   22

 

 
নির্মল সেন

 

নির্মল সেন

সদ্য প্রয়াত সাংবাদিক-কলামিস্ট ও রাজনীতিক নির্মল সেনের মরদেহ আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হস্তান্তর করা হবে। মৃত্যুর আগে তিনি চারটি ইচ্ছার কথা লিখে রেখে গিয়েছিলেন। এর একটি ছিল মরদেহ চিকিৎসাবিজ্ঞানের উন্নয়ন ও গবেষণায় যেকোনো মেডিকেল কলেজে দান করা। গতকাল বুধবার তাঁর মরদেহ ল্যাবএইড হাসপাতালের হিমঘর থেকে ওই বিশ্ববিদ্যালয়ের হিমঘরে স্থানান্তর করা হয়েছে। আজ পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হবে বলে নির্মল সেনের ভাতিজা রতন সেন প্রথম আলোকে জানিয়েছেন।
আজ নির্মল সেনের মরদেহ হস্তান্তরের আগে সকাল নয়টায় তাঁর রাজনৈতিক সংগঠন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির ২৩ তোপখানা সড়কের কার্যালয়ে, ১০টায় জাতীয় প্রেসক্লাবে এবং বেলা ১১টায় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।
প্রয়াত এই বাম নেতার মৃত্যুতে তাঁর নিজ জেলা গোপালগঞ্জের কোটালীপাড়ায় গতকাল শোক পদযাত্রা অনুষ্ঠিত হয়। সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেয়। এ ছাড়া জেলা শহরে চারটি পৃথক শোকসভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ ও কোটালীপাড়ায় কর্মরত সাংবাদিকেরা কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে তিন দিনের শোক কর্মসূচি গ্রহণ করেছেন।
আরও শোক: নির্মল সেনের মৃত্যুতে গতকাল বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছে। শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন প্রবীণ বাম নেতা অধ্যাপক মোজাফ্ফর আহমদ, জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর ও সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
বিবৃতিদানকারী সংগঠনগুলোর মধ্যে আছে আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বিপ্লবী ছাত্র সংহতি, বাংলাদেশ কমিউনিস্ট লীগ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি (পুনর্গঠিত), ন্যাপ ভাসানী, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্ম এবং বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ।
সংশোধনী: গতকাল প্রথম আলোয় ‘চলে গেলেন নির্মল সেন’ শীর্ষক খবরে নির্মল সেনের বয়স ৭৩ বছর ছাপা হয়েছে। প্রকৃতপক্ষে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত।

content aggregation:healthPrior21

source:prothom-alo

http://www.24livenewspaper.com/site/index.php?url=www.prothom-alo.com

Please Login to comment and favorite this News
Next Health News: 'Drug holidays' beat cancer
Previous Health News: জনজীবন বিপর্যস্ত, ২২ জনের মৃত্যু

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')