home top banner

খবর

নতুন শিশুর ওম
২৯ জানুয়ারী, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   63

 

ছবি: নকশা

ছবি: নকশা

অল্প শীতেও বাচ্চাদের নানা ধরনের সমস্যা হতে পারে। একটু বাড়তি যত্নের সঙ্গে তাই নবজাতকের শীত নিবারণ পোশাকে দরকার সতর্কতা। বারডেম-২ জেনারেল হাসপাতালের জ্যেষ্ঠ চিকিৎসক ফাহমিদা রহমান বলেন, ‘শীতে শিশুদের অবশ্যই গরম পোশাক দরকার। তবে সেটি যেন নরম কাপড়ের হয়। কারণ, খসখসে বা শক্ত উলের কাপড়ে তাদের নরম ত্বকে সমস্যা দেখা দিতে পারে। শীতে শ্বাসকষ্ট বাচ্চাদের একটি সাধারণ সমস্যা। তা ছাড়া বেশি গরম কাপড় পরালে গরমে ঘেমে বাচ্চার ঠান্ডা লাগতে পারে। যা থেকে নিউমোনিয়া হয়। তাই উলের পোশাক পরানোর আগে দেখে নিন তা নরম কি না। ফুল হাতা গেঞ্জির কাপড় বা সুতির কাপড় বাচ্চাদের জন্য ভালো। তাই রাতে ঘুমানোর আগে ফুল হাতা গেঞ্জি পরিয়ে ঘুম পাড়াতে পারেন। ব্যবহার করতে পারেন হালকা-পাতলা শীত নিবারণ সরঞ্জাম।’
রাজধানীর বাজার ঘুরে এবার এমনই কিছু শীত পোশাকের সরঞ্জামের খোঁজ রয়েছে নিচে।

জামা
নবজাতকের জন্য সুতি কাপড়ে বানানো জামা পাওয়া যায়। লম্বা হাতার এসব পোশাকে বাচ্চার শীত নিবারণ হতে পারে সহজে। এ ছাড়া আছে গার্মেন্টস উলের পোশাক। তবে হাতে বোনা উলের নরম পোশাক পাওয়া যাবে কিছু কিছু দোকানে।

পাজামা বা প্যান্ট
বাচ্চাদের জন্য বাজারে পাওয়া যায় নানা ধরনের রঙিন পাজামা। জামা ছাড়াই এসব পাজামা বা প্যান্ট কিনে নিতে পারেন কয়েকটা। এ ছাড়া হালকা শীতে পরানোর জন্য কিনতে পারেন আলাদা প্যান্ট।

মোজা বা জুতা
কোলের বাচ্চাদের জন্য কিনতে পারেন কাপড়ের জুতা। এতে করে আলাদা জুতা পরানোর দরকার পড়বে না। জুতা ছাড়াও মোজা কিনতে পারেন। শুধু মোজা কিনেও পা ঢেকে রাখতে পারেন।

টুপি
বাচ্চার পুরো মাথা ঢেকে রাখতে টুপি কিনতে পারেন। উলের নানা ধরনের টুপি আছে বাজারে। এ ছাড়া গেঞ্জির কাপড়ের টুপিও বাজারে পাওয়া যায়। চাইলে কান পর্যন্ত ঢাকা টুপিও কিনতে পারেন।

হাতমোজা
আছে ছোট্ট ছোট্ট হাতমোজা। যেকোনো ধরনের গার্মেন্টস দোকানে পাওয়া যাবে এসব মোজা। তবে বেশি শীত না পড়লে হাতমোজা না পরানোই ভালো।

তোয়ালে
শিশুকে কোলে নেওয়ার জন্য কিনতে পারেন তোয়ালে। এতে করে শিশুটি ওম পাবে।

দরদাম
নবজাতকের জামা কিনতে পারবেন ১০০ থেকে ৫০০ টাকায়। পাজামা ২০ থেকে ১০০ টাকা। কাপড়ের জুতা ৬০ থেকে ৮০ টাকা, মোজা ৫০ টাকার মধ্যে, টুপি ৪০ থেকে ১০০ টাকা, হাতমোজা ৩০ টাকা, তোয়ালে কেনা যাবে ৩০০ টাকার মধ্যে।

যেখানে পাবেন
রাজধানীর প্রায় সব শপিং মলে, নিউ মার্কেট এলাকা, মিরপুর, উত্তরার ফুটপাথ বা দোকানগুলো, বঙ্গবাজার, গুলিস্তান, পল্টন, মতিঝিল, মালিবাগ ইত্যাদি এলাকায় কিনতে পারেন নবজাতকের শীতের নানা জিনিস।

content aggregation:healthPrior21

source:prothom-alo

http://www.prothom-alo.com/detail/date/2013-01-29/news/324869

Please Login to comment and favorite this News
Next Health News: Exercise on empty stomach for fat loss
Previous Health News: DNA map offers hope on cancer treatments

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')