home top banner

খবর

দীঘল কালো চুলের জন্য
০৮ জুন, ১৩
 Posted By:   Healthprior21
  Viewed#:   139

 

 
 
 
চুল সুন্দর করতে কত নামিদামি ব্র্যান্ড ব্যবহার আর পার্লারের পেছনে ছুটে  টাকা-পয়সা করেছেন ব্যয়। অথচ একটু সচেতনতা, খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার মধ্য দিয়ে সহজেই চুল নজরকাড়া করে তুলতে পারেন। শরীরের ভেতর থেকে চুলে পুষ্টি জোগাতে সঠিক খাদ্য গ্রহণও জরুরি
 
তৈলাক্ত মাছ: হেলদি ডায়েটের ক্ষেত্রে মাছের বিকল্প কিছু নেই। যেসব মাছে তেল বেশি থাকে সেগুলো চুলের জন্য খুবই উপকারী। তেলসমৃদ্ধ মাছে থাকে ওমেগা৩ ফ্যাটি এসিড, ভিটামিন বি ১২ ও আয়রন। চুলের উজ্জ্বলতা ফিরিয়ে দিতে এদের জুড়ি নেই। ওমেগা৩ ফ্যাটি এসিড চুল গজাতেও সাহায্য করে। কিন্তু এর অভাব হলে আপনার চুল হয়ে পড়বে নিষ্প্রাণ।
 
ডিম ও মুরগির মাংস: পুষ্টিবিদরা পরিপূর্ণ ডায়েটের জন্য সবসময় ডিম বা মুরগির মাংস খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এগুলো প্রোটিনের ভালো উত্স। চুল আর নখের সুস্বাস্থ্যের জন্য প্রোটিন অনেক বেশি জরুরি। বলা বাহুল্য, নিয়মিত মাংস ও ডিম খেলে আপনার চুল বাড়বে খুব দ্রুত। চুল পড়া বা ডগা ফেটে যাওয়ার সমস্যাও কেটে যাবে। ডিমে বি গ্রুপের ভিটামিন প্রচুর পরিমাণে রয়েছে। বিশেষ করে এতে  বি১২ ও বি৭ রয়েছে বেশি পরিমাণে। প্রোটিনের অন্যতম উত্স মুরগির মাংস একদিকে প্রোটিন চাহিদা পূরণ করবে, অন্যদিকে আপনার চুলকে আরো মজবুত করবে।
 
গরুর মাংস: গরুর মাংস উচ্চমানের জিংক সরবরাহ করে। জিংক গ্রহণে আপনার চুলের ঘনত্ব বাড়বে। মনে রাখবেন, এর অভাবে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। এ কারণে খাবার তালিকায় মাংস রাখুন, তবে পরিমিত। এছাড়া চুলের উজ্জ্বলতা বাড়াতেও ভূমিকা রয়েছে জিংকের।
 
বাদাম ও আমন্ড: বাদামে প্রচুর ওমেগা৩ ফ্যাটি এসিড ও জিংক রয়েছে। এগুলো গ্রহণের ফলে চুলের ঘনত্ব যেমন বাড়বে তেমনি চুল পড়া কমে যাবে।
 
মসুর ডাল: মসুর ডালে রয়েছে প্রচুর পরিমাণে ফলিক এসিড। রক্তকণিকার সুস্বাস্থ্য বজায় রাখতে ফলিক এসিডের প্রয়োজন। কারণ এর মধ্য দিয়ে আপনার ত্বকে প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করা হয়। চুলের বৃদ্ধি ও কোষ পুনর্গঠনে ফলিক এসিড খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি প্রাণবন্ত চুল চান, তবে ডাল খেতে ভুলবেন না।
 
গাজর:  ভিটামিন ‘এ’র অন্যতম উত্স হলো গাজর। ভিটামিন এ গ্রহণে আপনার মাথার ত্বক ভালো থাকে। ফলে আপনার চুলে পরিপূর্ণ পুষ্টি সরবরাহ করা সম্ভব হয়।
এক নজর
খাদ্য তালিকায় ভিটামিন সি রাখুন। এটি জিংক শোষণে খুবই গুরুত্বপূর্ণ।
 
প্রচুর পানি পান করুন। এতে আপনার চুল হবে স্বাস্থ্যকর ও উজ্জ্বল।
 
নিয়মিত ব্যয়াম করুন। এতে হরমোনগুলো সবসময় প্রফুল্ল থাকবে এবং কমে যাবে হতাশা; যা চুল পড়ার অন্যতম কারণ।
 
মেদ কমাতে খাবার কম গ্রহণের ধারণাটি সঠিক নয়। সুস্বাস্থ্য ধরে রাখতে যথাযথ ডায়েট মানুন।
 
 
Source:http://bonikbarta.com/rong-dong/2013/06/08/3562

Please Login to comment and favorite this News
Next Health News: মদপানে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি
Previous Health News: নিয়ানডারথাল মানুষের ক্যান্সার হতো!

আরও খবর

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অ্যান্টিবায়োটিক!

সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, কম বয়সে অ্যান্টিবায়োটিক খেলে পরবর্তী ক্ষেত্রে মানব শরীর বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করতে সক্ষম থাকে৷ কলোম্বিয়ার ব্রিটিশ বিশ্ববিদ্যায়লের এ গবেষণা অনুযায়ী, অন্ত্রে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বিরাজ করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাস্থ্যকর রাখে৷ কিন্তু... আরও দেখুন

ঢাবিতে মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ ও বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির যৌথ উদ্যোগে  ‘Mental Health Gap in Bangladesh: Resources and Response’ শীর্ষক চার দিনের চতুর্থ মানসিক স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন  হয়েছে। বুধবার ঢাকা... আরও দেখুন

৯টি ভয়ংকর সত্যি, যা আপনাকে ডাক্তাররা জানান না!

অনেক সময় কোনো ওষুধ একটি রোগ সারিয়ে তুললে, সেই ওষুধই অন্য একটি অসুখকে আমন্ত্রণ জানিয়ে রাখে। এমনকি এক্স রে রশ্মিও আমাদের শরীরে ক্যান্সারের মতো মারণ রোগের জন্ম দেয়। ওষুধের প্রভাবে কী কী পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে ১. ওষুধে ডায়াবিটিস বাড়তে পারে: সাধারণত ইনসুলিনের অভাবে ডায়াবিটিস হয়।... আরও দেখুন

প্রাকৃতিক ভায়াগ্রা হর্নি গোটউইড

চীনের একটি গাছের নাম হর্নি গোটউইড। এই গাছ থেকেই অদূর ভবিষ্যতে সস্তায় মিলবে ভায়াগ্রার বিকল্প ওষুধ। পুরুষাঙ্গকে দৃঢ়তা প্রদানের জন্য যে যৌগটি দরকার, সেই আইকারিন প্রচুর পরিমাণে রয়েছে হর্নি গোটউইডে। এই উপদানটিকে প্রকৃতিক ভায়াগ্রা হিসেবে শনাক্ত করেছেন ইউনিভার্সিটি অফ মিলানের গবেষক ডা. মারিও ডেল... আরও দেখুন

ব্রেন ক্যানসার থেকে মুক্তি দেবে ‘সোনা’

ব্রেন ক্যানসার চিকিৎসায় এবার ব্যবহৃত হবে সোনা৷ কারণ সোনা নাকি ব্রেন ক্যানসার থেকে মুক্তি  দিতে পারে৷ বিজ্ঞান পত্রিকা ন্যানোস্কেল অনুযায়ী, ব্রেন ক্যানসারের  চিকিৎসার সোনার একটি অতি সুক্ষ টুকরো সাহায্যকারী প্রমাণিত হতে পারে৷ বৈজ্ঞানিকরা একটি সোনার টুকরোকে গোলাকৃতি করে... আরও দেখুন

যৌবন ধরে রাখতে অশ্বগন্ধা

বাতের ব্যথা, অনিদ্রা থেকে বার্ধক্যজনিত সমস্যা। এ সবের নিরাময়ে অশ্বগন্ধার বিকল্প নেই। তেমনটাই তো বলেন বিশেষজ্ঞরা। এমনকি যৌবন ধরে রাখতেও অশ্বগন্ধার উপকারিতা অনস্বীকার্য। ত্বকের সমস্যাতেও দারুণ কাজ দেয় অশ্বগন্ধার ভেষজ গুণ। বিদেশেও এর চাহিদা ব্যাপক। সে কারণেই অশ্বগন্ধা চাষ অত্যন্ত লাভজনক।... আরও দেখুন

healthprior21 (one stop 'Portal Hospital')